প্রকাশ: ১০ মে ২০২৬, ১৮:৯

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্তবর্তী বান্নু জেলায় ভয়াবহ গাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে পুরো অঞ্চলে।
