সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

নিউইয়র্কে ইতিহাস গড়ছেন মুসলিম তরুণ জোহরান

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৬:৩১

শেয়ার করুনঃ
নিউইয়র্কে ইতিহাস গড়ছেন মুসলিম তরুণ জোহরান
ছবি সংগৃহীত জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে নজির গড়েছেন ৩৩ বছর বয়সী তরুণ রাজনীতিক জোহরান মামদানি। তিনি এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও অশ্বেতাঙ্গ প্রার্থী হিসেবে শীর্ষ পদে লড়ছেন। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তিনি জিতলে হবেন নিউইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। ইতোমধ্যেই তার সমাজভিত্তিক প্রচারণা ও মানবিক রাজনৈতিক এজেন্ডা ভোটারদের দৃষ্টি কেড়েছে।

জোহরান মামদানি একদিকে ভারতীয় বংশোদ্ভূত, অপরদিকে মুসলিম এবং আফ্রিকান ভূমিতে বেড়ে ওঠা অভিবাসী সন্তান। সাত বছর বয়সে তিনি পরিবারসহ উগান্ডা থেকে নিউইয়র্কে আসেন। তার পিতা মাহমুদ মামদানি একজন খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী এবং মা মিরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। নাগরিকত্ব পাওয়ার মাত্র ছয় বছরের মাথায় নিউইয়র্ক সিটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াইয়ে নিজের জায়গা করে নেওয়াটা নিজেই একটি দৃষ্টান্ত।

রাজনৈতিক চিন্তাধারায় বামঘেঁষা জোহরান দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকারকে সামনে রেখে তার কর্মসূচি সাজিয়েছেন। তিনি স্বল্পমূল্যের সরকারি মুদির দোকান, দুই লাখ ভাড়ানিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্ট নির্মাণ, চার বছর ভাড়া স্থগিত রাখা, বিনা খরচে শিশুদের ডে-কেয়ার এবং গণপরিবহনে বিনা ভাড়ার বাস চালুর ঘোষণা দিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছেন।

আরও

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

বাংলাদেশি অভিবাসীদের বিশেষ অবদান স্বীকার করে তিনি বলেন, এই কমিউনিটির নারীরা ঘরে ঘরে গিয়ে তার হয়ে প্রচার চালিয়েছেন, যা তাকে আবেগে ভাসিয়েছে। এমন আন্তরিক প্রচারণায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোহরান।

নিউইয়র্কের একমাত্র বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ তার পাশে থেকেছেন পুরো সময়। বাংলায় প্রচারিত ভিডিও বার্তায় তারা অভিবাসী সম্প্রদায়ের কাছে একসঙ্গে ভোট চেয়েছেন। শাহানাও ডেমোক্রেটিক পার্টি থেকে পুনরায় কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা, তা হলো জোহরান সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো প্রভাবশালী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে এই মনোনয়ন অর্জন করেছেন। এতে বোঝা যায়, আমেরিকান রাজনীতির মূল স্রোতে এখন তরুণ, অভিবাসী ও মুসলিমরা মাথা উঁচু করে নিজেদের অবস্থান গড়ে তুলছেন।

জোহরান মামদানি মেয়রনিউইয়র্ক সিটি নির্বাচনবাংলাদেশি অভিবাসী প্রচারণা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিনি ধনীদের প্রতিনিধি নন, বরং সাধারণ মানুষের কণ্ঠস্বর। তার প্রচারে অন্তর্ভুক্তির বার্তা ও সরলতা রাজনীতির ক্লান্ত জনতার মাঝে আশার আলো দেখাচ্ছে।

আরও

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

নিউইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরে জোহরান এখন এক নতুন রাজনৈতিক আইকন, যার প্রচারণা দক্ষিণ এশীয়সহ বহু সংস্কৃতির মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইরানের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এখান দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের ইরানি মুদ্রা

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলোচনার ফলাফল প্রত্যাশিত না হলেও সংলাপের পথ এখনো খোলা রয়েছে। ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরে গেলে

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণ এবং নিরাপদ নৌপথ চালুর লক্ষ্যে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই ঘোষণা আসে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম বড় সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, আন্তর্জাতিক

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা, অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিনিধি দলগুলোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেও কাঙ্ক্ষিত ফল পায়নি পাকিস্তান সরকার। বিমানবন্দর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আলোচনাস্থলে নিয়ে

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা চালালেও শেষ পর্যন্ত অচলাবস্থা কাটেনি।