শুক্রবার, ২৬ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ঘোষণা, কিন্তু থেমে নেই গোলার শব্দ

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:৪৭

শেয়ার করুনঃ
যুদ্ধবিরতির ঘোষণা, কিন্তু থেমে নেই গোলার শব্দ

গত শনিবার ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা শুরু হয়। ইসরাইল-ইরান চলমান সংঘাতের এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানজুড়ে চরম ক্ষোভ সৃষ্টি করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

এই টানটান উত্তেজনার মধ্যেই সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরাইল একটি ‘পর্যায়ক্রমিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, এটি দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে। তবে ঘোষণার ঠিক পরেই তেহরানে রাতভর ইসরাইলের হামলার খবর পাওয়া যায়।

আরও

ইরান অভিযান ঘিরে ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা ট্রাম্পের

ইরান অভিযান ঘিরে ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা ট্রাম্পের

ইরান এই হামলার জবাবে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত তিন দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, এতে এখন পর্যন্ত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে লেখেন, ইসরাইল ও ইরান একটি পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। যুদ্ধবিরতি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা থেকে, যা ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে কার্যকর হবে।

আরও

মার্কিন-ইসরায়েলি হামলায় ন্যাটোর সম্পৃক্ততার অভিযোগ ইরানের

মার্কিন-ইসরায়েলি হামলায় ন্যাটোর সম্পৃক্ততার অভিযোগ ইরানের

তিনি জানান, প্রথমে ইরান একতরফাভাবে হামলা বন্ধ করবে এবং এরপর ১২ ঘণ্টা পর ইসরাইলও একই পথে চলবে। ২৪ ঘণ্টা শেষে দুই পক্ষের সম্মতিতে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, এখনও যুদ্ধবিরতি বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি শর্ত দেন, ইসরাইল যদি মঙ্গলবার ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ না করে, তাহলে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই অবস্থায় সোমবার রাতেই তেহরানে ও তার আশপাশে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা যুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হিসেবে উল্লেখ করেছে সাংবাদিকেরা।

বিশ্বনেতারা যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন অনেকদিন ধরেই। যুদ্ধবিরতির ঘোষণা স্বস্তির বার্তা বয়ে আনলেও বাস্তব পরিস্থিতিতে যুদ্ধ থেমেছে—এমন নিশ্চয়তা এখনো কেউ দিতে পারছে না।

এদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে তারা কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদেইদে ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাষ্ট্র এটিকে ‘দুর্বল হামলা’ বলে দাবি করলেও কাতার সরকার একে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে আখ্যা দেয়।

‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’-এর উপদেষ্টা আলি ভায়েজ মনে করেন, হামলাগুলো এভাবে চালানো হয়েছে যাতে হতাহতের ঘটনা না ঘটে এবং আলোচনার দরজা খোলা থাকে। যদিও বিশ্লেষকরা বলছেন, উত্তেজনার আগুনে এখনো ঘি পড়েই চলেছে।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

সর্বশেষ সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

এ সম্পর্কিত আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ করে এ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে পরিচালিত সামরিক অভিযানের ফলে ইসরায়েলের মোট অর্থনৈতিক ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সামগ্রিক প্রভাব তুলে ধরা হয়েছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘জমান ইসরায়েল’-এর প্রকাশিত প্রতিবেদনে ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধের

ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর যাচাইয়ের দাবি আইএইএর প্রধান

ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর যাচাইয়ের দাবি আইএইএর প্রধান

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে দেশটির পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণে একটি ‘অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা’ চালুর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। শুক্রবার (২৬ জুন) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পূর্ণাঙ্গ প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। তার মতে, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সমঝোতার ফলে সবচেয়ে বড় রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের নীতিনির্ধারণে প্রভাব বিস্তারের সক্ষমতার জন্য পরিচিত ছিলেন। সাবেক মার্কিন কর্মকর্তা, কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের অন্যতম ভিত্তি ছিল ইরানবিরোধী নীতিতে যুক্তরাষ্ট্রকে

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর দেশটির ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো কারাগার থেকে দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতির বার্তা পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল বন্দিশালায় আটক অবস্থায় তিনি ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো এই বার্তা দেন। বৃহস্পতিবার (২৫ জুন) মাদুরোর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বার্তায় তারা দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে