শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৫ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ২৩:৬

শেয়ার করুনঃ
সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠবে, আকাশে থাকবে ৮ মিনিট

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা বলেছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

আরও

হামলার অপেক্ষা নয়, আগাম জবাবের হুঁশিয়ারি দিল ইরান

হামলার অপেক্ষা নয়, আগাম জবাবের হুঁশিয়ারি দিল ইরান
কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য। তারা বলেছিল, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সংস্থাটি বলেছে, “আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ইদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্র: আরব টাইমস কুয়েত

আরও

মধ্যপ্রাচ্যে তিন মার্কিন রণতরি, বাড়ছে সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যে তিন মার্কিন রণতরি, বাড়ছে সামরিক উপস্থিতি

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

সর্বশেষ সংবাদ

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

দেশজুড়ে ভাঙচুর অগ্নিসংযোগের পর বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দেশজুড়ে ভাঙচুর অগ্নিসংযোগের পর বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস

শেনজেনে ট্রাম্প-পুতিন বৈঠক, বন্ধুত্বের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

শেনজেনে ট্রাম্প-পুতিন বৈঠক, বন্ধুত্বের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম

এ সম্পর্কিত আরও পড়ুন

শেনজেনে ট্রাম্প-পুতিন বৈঠক, বন্ধুত্বের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

শেনজেনে ট্রাম্প-পুতিন বৈঠক, বন্ধুত্বের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে পুতিনকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাঁদের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এই বৈঠক থেকে বেশ

২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম

২০৩৫ সালের মধ্যে বিশ্বে খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম

২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের নতুন পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির মতে, খ্রিস্টধর্ম ও ইসলামের অনুসারী বাড়লেও মুসলিম জনসংখ্যা বৃদ্ধির গতি তুলনামূলক বেশি। এর প্রধান কারণ মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১, খ্রিস্টান নারীদের

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে রায় আজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে রায় আজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের এ রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে গুরুত্বপূর্ণ নজির হতে পারে। কারণ, এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি। ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড। বুধবার (১৮ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে হামলায় ব্যবহৃত প্রক্ষেপণের ধরন বা সংখ্যা উল্লেখ করা হয়নি। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে ড্রোন হামলার শিকার হয়েছে উপসাগরীয় দেশ কুয়েত। মঙ্গলবার রাতে দেশটির সেনাবাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতামূলক ড্রোন হামলা প্রতিহত করছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিহত করার ফল। তবে ড্রোনের উৎস, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির