বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

শিয়া ইসমাইলি মুসলমানদের নেতা আগা খান আর নেই

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬

শেয়ার করুনঃ
শিয়া ইসমাইলি মুসলমানদের নেতা আগা খান আর নেই

বিশ্বব্যাপী ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা প্রিন্স করিম আগা খান পর্তুগালের লিসবনে ৮৮ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার ও ইসমাইলি সম্প্রদায় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। শিয়া ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম হিসেবে তিনি দীর্ঘ ছয় দশক দায়িত্ব পালন করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী আগা খান মাত্র ২০ বছর বয়সে তার দাদার স্থলাভিষিক্ত হন। উন্নয়নশীল দেশগুলোতে হাসপাতাল, স্কুল ও আবাসন প্রকল্প গড়ে তোলার মাধ্যমে তিনি এক বিশাল উন্নয়ন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন।  

সুইজারল্যান্ডে জন্ম নিলেও তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং ফ্রান্সে বসবাস করতেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আগা খান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজা চার্লস, যিনি তার পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন।  

আরও

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

আগা খান বিলাসবহুল জীবনযাপন করতেন এবং তার মালিকানায় ছিল বাহামাসে একটি ব্যক্তিগত দ্বীপ, একটি সুপার-ইয়ট এবং ব্যক্তিগত বিমান। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ ছাড়াও ব্যবসা, বিশেষ করে ঘোড়া প্রতিপালন ও রেসিং খাতে বিনিয়োগের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন তার সম্পদের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার হিসেবে উল্লেখ করে।  

তার প্রতিষ্ঠিত আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বিশ্বের বহু উন্নয়নশীল দেশে শত শত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। তিনি পাকিস্তানের করাচিতে আগা খান ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন এবং হার্ভার্ড ও এমআইটির সঙ্গে যৌথভাবে আগা খান প্রোগ্রাম ফর ইসলামিক আর্কিটেকচার চালু করেন। তার নামে যুক্তরাজ্যে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড চালু রয়েছে, যা স্থাপত্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  

প্রিন্স করিম আগা খান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভারতের ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধি পুনর্নির্মাণে তিনি বড় ধরনের অর্থায়ন করেন। এছাড়া পূর্ব ও মধ্য আফ্রিকার অন্যতম বৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান নেশন মিডিয়া গ্রুপ তারই প্রতিষ্ঠিত।  

প্রিন্স করিম আগা খানের প্রায় দেড় কোটি অনুসারী রয়েছে, যাদের বড় অংশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকায় বসবাস করেন। পাকিস্তানে ইসমাইলি সম্প্রদায়ের সদস্য সংখ্যা প্রায় পাঁচ লাখ। তার মৃত্যুর পর নতুন ইমাম কে হবেন, তা এখনো ঘোষণা করা হয়নি।  

বিশ্বব্যাপী উন্নয়ন ও দাতব্য কার্যক্রমের জন্য আগা খান স্মরণীয় হয়ে থাকবেন। আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এক বিবৃতিতে বলেছে, তিনি সব ধর্ম-বর্ণের মানুষের উন্নতির জন্য কাজ করেছেন এবং তার লক্ষ্য বাস্তবায়নে সংস্থাটি কাজ চালিয়ে যাবে।  

ইউরোপের অন্যতম সফল ঘোড়া প্রতিপালনকারী হিসেবে পরিচিত ছিলেন আগা খান। তার বিখ্যাত ঘোড়া শেরগার ১৯৮১ সালে এপসম ডার্বি জয় করে, তবে ১৯৮৩ সালে অপহৃত হওয়ার পর সেটি আর উদ্ধার করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

সর্বশেষ সংবাদ

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় যোগ দিতে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

কঠোর নিরাপত্তায় সারাদেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

এ সম্পর্কিত আরও পড়ুন

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখার লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন আলোচকদের পাশাপাশি মধ্যস্থতাকারী প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে তেহরান লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত হামলা এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করে। একই সঙ্গে

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। এক্সে প্রকাশিত এক বার্তায় মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি আশা করেন, এই শান্তি উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। ফোনালাপের সময়

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে বিষয়ে আবারও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করতে দ্বিধা করবে না ইসরায়েল। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক বিশেষ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় ভবন ধসে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও সীমিত সক্ষমতার কারণে উদ্ধারকারী দল সব দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা