
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ৬:৫৩

মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর বিমানবন্দরে জেরার মুখে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ অক্টোবর) মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তবে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের সূত্র জানিয়েছে, মিজানুর রহমান আজহারীকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও এই জিজ্ঞাসাবাদের পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। দেশটির পুলিশ হেডকোয়ার্টার সূত্র বলছে, আজহারীর বিরুদ্ধে বিগত সরকারের আমলে একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে আরও কিছু বলা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজহারীকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ আলাদা কক্ষে নিয়ে গিয়ে কিছু সময়ের জন্য জিজ্ঞাসাবাদ করেছে। তবে জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয় এবং বর্তমানে তিনি মুক্ত আছেন।
জিজ্ঞাসাবাদ শেষে আজহারীকে ছেড়ে দেওয়ার পর তিনি বর্তমানে মালয়েশিয়ায় তার পূর্বনির্ধারিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে দেশটির পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত চলমান থাকাবে ॥