সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৪, ২০:২৩

শেয়ার করুনঃ
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর-পশ্চিমের তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে।সোমবার (২০ মে) ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধানের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা নিহতদের মরদেহ তাবরিজে স্থানান্তরের কাজ শুরু করেছি।কোলিভান্দ আরও জানান, গতকাল থেকে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে থাকলেও বৈরি আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হয়।

আরও

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই আর বেঁচে নেই।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।এর আগে রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হরমুজ প্রণালিতে কামান তাক করতেই পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ !

হরমুজ প্রণালিতে কামান তাক করতেই পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ !

বলা হচ্ছে, আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় ৪০টি দল। উদ্ধাকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারি বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। এ ছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ ১৬ ঘণ্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

রঙে-উৎসবে প্রস্তুত চারুকলা, আসছে বৈশাখী শোভাযাত্রা

রঙে-উৎসবে প্রস্তুত চারুকলা, আসছে বৈশাখী শোভাযাত্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে কামান তাক করতেই পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ !

হরমুজ প্রণালিতে কামান তাক করতেই পালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ !

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV সোমবার প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটিকে ‘প্রচারমূলক সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে জানায়, শেষ পর্যন্ত মার্কিন জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়। প্রতিবেদন অনুযায়ী, USS Michael Murphy এবং USS Frank E. Petersen Jr. নামের আর্লে বার্ক-শ্রেণির দুটি ডেস্ট্রয়ার হরমুজ

হরমুজ নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানায়নি ব্রিটেন, কূটনৈতিক উত্তেজনা

হরমুজ নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানায়নি ব্রিটেন, কূটনৈতিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত হরমুজ প্রণালিতে নৌ-অবরোধকে কোনোভাবেই সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথে এ ধরনের অবরোধ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ এবং ব্রিটেন এতে কোনোভাবেই যুক্ত হবে না। স্টারমার বলেন, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি রুট। এটি খোলা ও নিরাপদ

আলোচনা ভাঙতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা জোরালো

আলোচনা ভাঙতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা জোরালো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতির সম্ভাবনা ভেঙে পড়ায় অঞ্চলজুড়ে সংঘাত পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এএফপি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভাইস

ইরানে হামলার চিন্তায় ট্রাম্প, মাথা নত করবে না ইরান

ইরানে হামলার চিন্তায় ট্রাম্প, মাথা নত করবে না ইরান

পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণার পাশাপাশি সামরিক হামলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে। রোববার ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের তেল পরিবহন কার্যত বন্ধ করতে নৌ-অবরোধের ঘোষণা দেন। মার্কিন সামরিক বাহিনী

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের বন্দরগুলো ঘিরে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী দেশটির গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরগুলো অবরোধের উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী যা দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে বলে জানা গেছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল ইরান নয়, গোটা অঞ্চলের

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি