শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কল্পনার বাহিরে ভবিষ্যতের আকাশছোঁয়া অট্টালিকার নকশা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২২, ২:৫১

শেয়ার করুনঃ
কল্পনার বাহিরে ভবিষ্যতের আকাশছোঁয়া অট্টালিকার নকশা!

'এআই x ফিউচার সিটিস' নামক প্রকল্পের নকশা দাঁড় করাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন দিল্লির স্থপতি মানস ভাটিয়া। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে যেসব নকশা দিয়েছে তা সাধারণ মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি!

শহুরে জীবনে একটুখানি সবুজের ছোঁয়া পেতে অনেকেই গৃহকোণে,বারান্দায় কিংবা ছাদজুড়ে বাগান করে থাকেন। কিন্তু ক্রমবর্ধমান পরিবেশ দূষণের সাথে পাল্লা দিতে এই স্বল্প পরিবসরে গাছ লাগানো কী যথেষ্ট? দিল্লির স্থপতি মানস ভাটিয়ার কাছে তা মনে হয়নি; তাই তিনি হাজির হয়েছেন ভবন নির্মাণের অবিশ্বাস্য কিছু নকশা নিয়ে, যা কখনো সাধারণ মানুষ কল্পনাই করতে পারেনি! মানস ভাটিয়ার ইচ্ছা, ভবিষ্যতে গাছপালা-শৈবাল দিয়ে আবৃত আকাশচুম্বী আবাসিক ভবন বানানোর, যেগুলো কিনা একই সাথে 'বায়ু বিশুদ্ধকরণ' এর কাজ করবে!  

আরও

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

কিন্তু শুনতে যতটা সহজ মনে হচ্ছে, মানসের এই পরিকল্পনা কী আসলেই ততটা সহজ?

নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিলে কেমন দাঁড়াবে তা বোঝার জন্য ভবনের নকশা করিয়েছেন মানস এবং সেগুলোর একাধিক ছবিও প্রকাশ করেছেন। তার কল্পনার ভবনের নকশার দিকে তাকিয়ে প্রথম দেখায় রূপকথার কোনো নগরীর ছবি মনে হওয়াটা অস্বাভাবিক নয়। মহানগরীর বুকে জেগে ওঠা ভবনগুলোর বাঁকানো আকৃতি আসলে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, ঠিক যেমন একটা গাছ বেড়ে ওঠে তার নিজস্ব রূপে!

আরও

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
অট্টালিকার নকশা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই নকশাগুলো পুরোপুরি মানস ভাটিয়ার নিজের মস্তিষ্কপ্রসূত নয়। 'এআই x ফিউচার সিটিস' নামক এই প্রকল্পের নকশা দাঁড় করাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্য নিয়েছিলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি ইমেজিং টুল 'মিডজার্নি' ব্যবহার করে ভবনের নকশা বের করে এনেছেন এই স্থপতি। ধারাবাহিক লিখিত বর্ণনার সাথে মিল রেখে কাল্পনিক ছবি তৈরি করতে পারে এই টুল। মানসের লেখা 'ভবিষ্যতের টাওয়ার', 'ইউটোপিয়ান প্রযুক্তি', 'মিথোজীবিতা' এবং 'বায়ো্লুমিনেসেন্ট উপাদান' ইত্যাদি শব্দগুচ্ছযুক্ত বর্ণনা দেখার পর ভবনগুলোর ডিজিটাল ছবি তৈরি করেছে এই টুল।

মানস ভাটিয়া জানান, প্রতিটি পরাবাস্তব চিত্রকর্মের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলটির ২০ মিনিটের মতো সময় লেগেছে। ফটোশপে দিয়ে চূড়ান্ত ছবি আনার আগে, নিজের পছন্দসই ফলাফল না পাওয়া পর্যন্ত প্রতিটি প্রজেক্টেই তিনি শতবার তার বর্ণণা পরিমার্জন করেছেন, সম্পাদনা করেছেন এবং নতুন শব্দ যোগ করেছেন।

তিনি বলেন, "ট্রায়াল অ্যান্ড এরর' এর অংশটা সবচেয়ে মজার ছিল। আমরা ছবি তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছি এবং এই পুরো প্রক্রিয়ায় এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই নিজেকে প্রশিক্ষণ দিয়েছে এবং নিজেকে আরও উন্নত করে তুলেছে।"

'মিথোজীবি স্থাপত্য' নামক ভিন্ন আরেকটি প্রকল্পে মানস এমন এক ভবিষ্যত পৃথিবীর কথা ভেবেছেন যেখানে জীবন্ত উপকরণ দিয়ে ভবন তৈরি করা হবে। 'দৈত্যাকার', 'ফাঁপা' ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহার করে তিনি ছবি তৈরি করিয়েছেন। এটিকে তিনি 'ইউটোপিয়ান ফিউচার বা কাল্পনিক ভবিষ্যৎ' বলে আখ্যা দিয়েছেন, সেখানে  রেডউড গাছের মতো বিশালাকৃতির গাছের ভেতরে তৈরি করা হবে অ্যাপার্টমেন্ট।

মানস ভাটিয়া জানান, ক্যালিফোর্নিয়ায় ৩৮০ ফুট লম্বা, বিশ্বের সবচেয়ে লম্বা গাছ 'হাইপেরিয়ন'কে দেখে এ ধরনের নকশা তৈরি করতে অনুপ্রাণিত হয়েছেন তিনি। এছাড়া, ভারতীয় আর্কিটেকচার ফার্ম 'অ্যান্ট স্টুডিও'র একজন প্রকৌশলী হিসেবে সেখানে নিজের কাজ থেকেও অনুপ্রাণিত হয়েছেন মানস।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

"ভবনের মধ্যে যদি এমন ব্যবস্থা রাখা যায় যে ভবনটি নিজেই নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে এটা দারুণ ব্যাপার হবে। ভবন নির্মাণের উপকরণ যদি অর্গানিক হয়, তাহলে এই প্রাকৃতিক প্রক্রিয়ায় ভবনটি নিজ থেকেই সেখানে বায়ু চলাচলের সুব্যবস্থা রাখতে পারবে", বলেন মানস।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলগুলোর (যেমন- ওপেন এআই'র ডাল-ই ২ এবং গুগল রিসার্চের 'ইমাজেন')জনপ্রিয়তার কারণে  সৃজনশীলতা ও সত্যিকারের শৈল্পিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত মাসে কলোরাডোর গেম ডিজাইনার জ্যাসন এম. অ্যালেন 'মিডজার্নি' টুল ব্যবহার করে আঁকা, রেঁনেসা ঘরানার একটি ফিউচারিস্টিক ছবি জমা দিয়ে ৩০০ ডলার পুরস্কার পান। এরপরেই এটি নিয়ে বিতর্ক শুরু হয়। অ্যালেনের ছবি আঁকার পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। কিন্তু অ্যালেন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলের মাধ্যমে হলেও ছবিটি তৈরি করতে তার ৮০ ঘন্টা সময় লেগেছে এবং এটিকে একটি ডিজিটাল চিত্রকর্ম হিসেবে অনুমোদন পেয়েছে।

তবে মানস ভাটিয়া কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্রেফ একটা টুল হিসেবেই দেখেন। তার মতে, "মানুষ চাইলে শিল্পের যেকোনো অর্থ দাঁড় করাতে পারে। একজন শিল্পী তার শিল্প তৈরি করতে যেকোনো টুল ব্যবহার করতে পারেন। যে কেউই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করতে পারেন। কিন্তু তারা একজন সৃজনশীল ব্যক্তির সমপর্যায়ের কাজ দেখাতে পারবেন না।"

ব্যবহারকারীদের কল্পনারও বাইরে, এমন কিছু একটা তৈরি করার ফলে মানুষের মধ্যে নতুন ধারণা জন্ম নিতে পারে এবং ভবনের নকশার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বলে মনে করেন মানস। শুধু তাই নয়, তিনি এমন একটি ভবিষ্যতের কথাও চিন্তা করেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থ্রিডি নকশা তৈরি করতে পারবে এবং স্থপতিরা তাদের কাজের মডেল বানাতে যেসব সফটওয়্যার ব্যবহার করেন, সেগুলোর সঙ্গে একীভূত করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে।

মানস বলেন, "এখানে একটা দারুণ সম্ভাবনা রয়েছে। আশা করি, ভবিষ্যতে স্থপতি ও ডিজাইনাররা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মিলে ভিন্নধর্মী কাজ করতে পারবেন।"

সূত্র: সিএনএন 

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও কোনো পক্ষই স্পষ্ট বিজয় নিশ্চিত করতে পারেনি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবির। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থি জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী নেতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় আরও দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে এক ভোটার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সমালোচনা করেন। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না উল্লেখ করে ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নেসেট নির্বাচনে ব্যাপক জালিয়াতি, ঘুষ, হুমকি, সহিংসতা ও ব্যালট কারচুপির মাধ্যমে আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে বলে অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর দেওয়া এক বিবৃতিতে দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে তদন্তের দাবি জানায়। লিকুদের অভিযোগ, সন্ত্রাসবাদ ও ইহুদি রাষ্ট্রের বিনাশকে সমর্থনকারী আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং ভোটারদের সংগঠিত করতে

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় নিজের সমর্থনের কারণে ঠেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে এবং ফলাফল তাঁর জন্য জয় কিংবা বড় ধরনের অচলাবস্থার দিকে এগিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ার পর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশে শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়ে দাবি করেছেন, ইহুদি জনগণ এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভাষণের শুরুতে নেতানিয়াহু লিকুদ পার্টির সদস্য, কর্মী, প্রার্থীদের তালিকায় থাকা ব্যক্তিদের এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান।