বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গান্ধী পরিবারের বাইরে যাচ্ছে কংগ্রেস প্রধানের পদ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৭:২৪

শেয়ার করুনঃ
গান্ধী পরিবারের বাইরে যাচ্ছে কংগ্রেস প্রধানের পদ?

কংগ্রেস, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতের প্রধান বিরোধী দল। বর্তমানে দলটির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। গুঞ্জন উঠেছে, এবার গান্ধী পরিবারের বাইরে চলে যেতে পারে কংগ্রেস সভাপতির পদ। 

এরই মধ্যে দলটির পরবর্তী সভাপতি কে হচ্ছেন, তা নির্ধারণের দিন তারিখ ঠিক করতে আগামী রবিবার বৈঠকে বসবে দলের ওয়ার্কিং কমিটি।  

আরও

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

জানা গেছে, গান্ধী পরিবারের কেউ আর দলের সভাপতির দায়িত্ব নিতে চায় না। ফলে এবার গান্ধী পরিবারের বাইরের কেউ সভাপতির আসনে বসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রার্থী হিসেবে এখন পর্যন্ত একজনের নামই সামনে এসেছে, তিনি হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।  

কংগ্রেসের সাধারণ সচিব কেসি বেণুগোপাল টুইট করে জানিয়েছেন, আগামী ২৮ আগস্ট স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় একটি ভার্চুয়াল বৈঠক হবে। তাতে কংগ্রেস সভাপতি নির্বাচনের সময়সূচি অনুমোদন দেওয়া হবে। 

আরও

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

কংগ্রেস প্রধান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শারীরিক অসুস্থতার চিকিৎসা করাতে দেশের বাইরে যাবেন সোনিয়া গান্ধী। সঙ্গে যাচ্ছেন রাহুল এবং প্রিয়াঙ্কাও। ফলে তিনজনের কেউই থাকবেন না ওয়ার্কিং কমিটির বৈঠকে। তবে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন তারা।  

লোকসভা নির্বাচনে পরপর দু’বার কংগ্রেসের ভরাডুবির পর ২০১৯ সালে দলীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল। তার পর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে দলের দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া। তবে ২০২০ সালের আগস্টে দলের বেশ কয়েক জন শীর্ষ নেতার বিদ্রোহের মুখে তিনিও সে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। যদিও ওয়ার্কিং কমিটির অনুরোধে পদে থেকে যান সোনিয়া।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

 

সভাপতি হিসেবে যার নাম আসছে সেই অশোক গেহলট মঙ্গলবার দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। তবে অশোক সাংবাদিকদের বলেন, “আমি মিডিয়ার কাছ থেকেই এই প্রথম শুনছি। আমি এই বিষয়ে কিছু জানি না। দলের পক্ষ থেকে আমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেই কাজই করছি।”  

তিনি আরও বলেন, যদি রাহুল গান্ধী সভাপতি না হন, তবে দেশের সমস্ত কংগ্রেস কর্মীই আশাহত হবেন। বহু কর্মী বাড়িতে বসে যাবেন, এর ফলে দলেরই ক্ষতি হবে। উনার উচিৎ কংগ্রেস কর্মীদের  অনুভূতির প্রতি মর্যাদা রেখে নিজে থেকেই এই দায়িত্ব নেওয়া। দলের সবাই চান রাহুল গান্ধীই সভাপতি হোক। তাই আমার মনে হয় উনার এই প্রস্তাব গ্রহণ করা উচিত। এটা গান্ধী বা অগান্ধী পরিবারের বিষয় নয়, এটা সংগঠনের কাজ এবং এতে কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবেন না। 

তবে আনন্দবাজার পত্রিকা বলছে, রাহুল গান্ধী নিজে ফের কংগ্রেস সভাপতির পদের দায়িত্ব নিতে নারাজ। মা সোনিয়া গান্ধী শারীরিক অসুস্থতা উপেক্ষা করে ওই পদে থেকে যান, তা তিনি চাইছেন না। বোন প্রিয়াঙ্কা গান্ধী সেই দায়িত্ব নিন, তাও চাইছেন না রাহুল।  

২০১৯-এর লোকসভা নির্বাচনের পরেও গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতির দায়িত্ব নেওয়ার দাবি তুলেছিলেন রাহুল। শেষ পর্যন্ত কংগ্রেসের প্রবীণ নেতাদের চাপে সোনিয়া গান্ধীই ফের সভানেত্রীর দায়িত্ব নিতে রাজি হন।   

এ পরিস্থিতিতে কংগ্রেসের সামনে দুটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্প- সীতারাম কেশরীর পরে সত্যিই গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে কংগ্রেসের সভাপতি বেছে নেওয়া। কেশরীর পরে ১৯৯৮ সালে সোনিয়া কংগ্রেসের সভানেত্রী হন। এখনও তিনিই সভানেত্রী। মাঝে ২০১৭ থেকে ২০১৯, দু’বছর রাহুল সভাপতি ছিলেন। দ্বিতীয় বিকল্প হলো, ফের কোনও অজুহাত খাড়া করে কংগ্রেস সভাপতির নির্বাচন পিছিয়ে দেওয়া। রাহুল সভাপতির পদে দায়িত্ব নিতে রাজি ছিলেন না বলে এর আগে দু’বার কংগ্রেস সভাপতির পদে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের নির্বাচনে ঝুলল ক্ষমতার পাল্লা, সরকার গঠনে অনিশ্চয়তা

ইসরায়েলের জাতীয় নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হলেও কোনো পক্ষই স্পষ্ট বিজয় নিশ্চিত করতে পারেনি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবির। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। আংশিক ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থি জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে বিরোধী নেতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে, দাবি ওবামার

ইরানের বিরুদ্ধে বর্তমান মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আগের তুলনায় আরও দুর্বল করে তুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার (২৮ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে এক ভোটার সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ সমালোচনা করেন। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না উল্লেখ করে ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শুরুর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ লিকুদের, তদন্তের দাবি

ইসরায়েলের নেসেট নির্বাচনে ব্যাপক জালিয়াতি, ঘুষ, হুমকি, সহিংসতা ও ব্যালট কারচুপির মাধ্যমে আরব দলগুলো নির্বাচন ‘চুরি’ করেছে বলে অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর দেওয়া এক বিবৃতিতে দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবিলম্বে তদন্তের দাবি জানায়। লিকুদের অভিযোগ, সন্ত্রাসবাদ ও ইহুদি রাষ্ট্রের বিনাশকে সমর্থনকারী আরব দলগুলো ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং ভোটারদের সংগঠিত করতে

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় নিজের সমর্থনের কারণে ঠেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে এবং ফলাফল তাঁর জন্য জয় কিংবা বড় ধরনের অচলাবস্থার দিকে এগিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ার পর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশে শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়ে দাবি করেছেন, ইহুদি জনগণ এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভাষণের শুরুতে নেতানিয়াহু লিকুদ পার্টির সদস্য, কর্মী, প্রার্থীদের তালিকায় থাকা ব্যক্তিদের এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি