রবিবার, ২ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ১৮:২৪

শেয়ার করুনঃ
হোয়াইট হাউসের কাছে বজ্রপাত, নিহত ৩

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতের শিকার ৪ জনের মধ্যে ৩ জনই মারা গেছেন। আরেকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। ওয়াশিংটন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে বজ্রপাত হয় হোয়াইট হাউসের সংলগ্ন লাফায়েত্তি স্কয়্যার নামের ছোট সেই পার্কটিতে। এতে দু’জন নারী ও দু’জন পুরুষ গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

আরও

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

শুক্রবার আহত ২ জন পুরুষ ও একজন নারী শুক্রবার মারা গেছেন। আহত অপর নারীর অবস্থাও সংকটজনক বলে বলে জানিয়েছে পুলিশ।নিহতদের মধ্যে একজন পুরুষ ও নারীর পরিচয় জানা গেছে। এরা হলেন ৭৬ বছর বয়সী জেমস ম্যুয়েলোর এবং তার স্ত্রী ৭৫ বছর বয়সী ডোনা ম্যুয়েলার। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উইসকনসিনের জেনসভিল শহরের বাসিন্দা।

রাজধানী ওয়াশিংটনে বেড়াতে এসেছিলেন এই দম্পতি। বৃহস্পতিবার ছিল তাদের ৫৬তম বিবাহবার্ষিকী। লাফায়েত্তি স্কয়ারে তারা বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন। সেসময়ই আচমকা বজ্রপাত ঘটে সেখানে।এ সময়ে তাদের কাছাকাছি অবস্থান করা অপর একজন পুরুষ ও নারীও বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে উভয়েরই বয়স ৩০ বছরের কম বলে এএফপিকে জানিয়েছে পুলিশ।

আরও

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

ডোনা ও জেমস মুয়েলার দম্পতির মৃত্যু হয় শুক্রবার দুপুরের দিকে। তারপর সন্ধ্যার দিকে মারা যান ২৯ বছর বয়সী সেই যুবক। তার সঙ্গে থাকা সেই তরুণী এখনও বেঁচে আছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে, এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই ঘটনায় বিহ্বল। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর যিনি এখনও বেঁচে আছেন— তার জন্য প্রার্থনা।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‍বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে লাফায়েত্তি স্কয়্যার পার্কের উপস্থিত লোকজনের অনেকেই পার্কের বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। ম্যুয়েলার দম্পতি এবং সেই তরুণ যুগলও অন্যান্যদের মতো একটি গাছের নিচে আশ্রয় নেন এবং হঠাৎ একটি বজ্রপাত সেই গাছটির ওপরই আঘাত হানে।

ঘটনার আকস্মিকতা ও বৈরী আবহাওয়ার কারণে তৎক্ষনাৎ তাদের কাছে কেউ যেতে পারেননি, তবে অল্প সময়ের মধ্যেই চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডেভিড রুট নামের এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, ‘এটা (বজ্রপাত) ছিল এক কথায় অবিশ্বাস্য। আমি আমার সারা জীবনে এমন ঘটনা দেখিনি।’

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দশকজুড়ে প্রতিবছর দেশটিতে বজ্রপাতের কারণে গড়ে নিহত হয়েছেন ২৭ জন। তাদের একটি বড় অংশ নিহত হয়েছেন সরাসরি বজ্রাঘাতে, বাকিদের মৃত্যু হয়েছে বজ্রপাতের শব্দজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

নবাবগঞ্জে শালগাছের কাঠ নিয়ে বন বিভাগের ব্যাখ্যায় অসঙ্গতি

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে সক্রিয় হবে দুদক

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

ক্ষমতায় ফিরলে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবে ইসরায়েল

ক্ষমতায় ফিরলে কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবে ইসরায়েল

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের চেয়ে কাতারই ইসরায়েলের জন্য বড় হুমকি। তিনি ঘোষণা দিয়েছেন, চলতি বছরের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে পারলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন। শনিবার (১ আগস্ট) চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বেনেট এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরান প্রকাশ্যেই বলে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার ভিন্ন কৌশলে কাজ

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইন পরিদর্শনে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন। তারা নাজকা

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে