বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলি, হতাহত ৬

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১৮:১৪

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলি, হতাহত ৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় সোমবার (১ আগস্ট) রাতে ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্ব অংশে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।গোলাগুলির এই ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে খুব দূরে নয়। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে এফ স্ট্রিট এনই’র ১৫০০ ব্লকে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছেন পুলিশ প্রধান রবার্ট জে. কন্টি তৃতীয়।সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোলাগুলির ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা জানা যায়নি।

আরও

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

কন্টি আরও বলেন, গোলাগুলির কারণ এখনও জানা যায়নি এবং পুলিশ এখনও জানে না যে, গোলাগুলিতে জড়িত অপরাধীরা একে অপরকে আগে থেকেই চিনত কি না। তিনি বলেন, গুলি চালানোর সময় ওই এলাকায় একটি বড় দল ছিল বলে মনে করা হচ্ছে। তদন্ত চলছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কন্টি বলেছেন, ‘আমি এই বিষয়টিতে ক্ষুব্ধ যে বাসিন্দাদের আজ রাতে গোলাগুলির মধ্যে পড়তে হয়েছে। বাসিন্দাদের এটি প্রাপ্য ছিল না। তারা যে এলাকায় বাস করে সেখানে গোলাগুলি হবে, এটা মানা যায় না।’তিনি আরও বলেন, ‘আমাদের সম্প্রদায়গুলোতে সহিংসতার জোয়ার রোধ করার জন্য অর্থ বিনিয়োগ করা হয়েছে। তবুও মনে হচ্ছে আমাদের সম্প্রদায়ে এমন মানুষ আছে যারা তাদের মানবতাবোধ হারিয়ে ফেলেছে।’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

ওয়াশিংটন পোস্ট বলছে, গোলাগুলি হওয়া কিংম্যান পার্ক এলাকাটি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল হিলের উত্তর-পূর্ব প্রান্তের কাছে অবস্থিত। সেখানকার স্থানীয় এক বাসিন্দা বলেন, তিনি কমপক্ষে ১৫টি গুলির শব্দ শুনেছেন।গোলাগুলির ঘটনাস্থলের কাছেই বসবাস করেন অ্যাডভাইজরি নেবারহুড কমিশনার লরা জেনটাইল। তিনি বলছেন, ‘এটি ভয়ঙ্কর। এটি আমার দেখা সবচেয়ে খারাপ ঘটনা। মানুষ খুবই অনিরাপদ বোধ করছে।’

সর্বশেষ সংবাদ

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ যুবক আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কাজ চলছে: তথ্যমন্ত্রী পার্থ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

আমার সমর্থনে পরাজয় এড়িয়েছে নেতানিয়াহু: ট্রাম্প

ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় নিজের সমর্থনের কারণে ঠেকেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পর নির্বাচনের পরিস্থিতি বদলে গেছে এবং ফলাফল তাঁর জন্য জয় কিংবা বড় ধরনের অচলাবস্থার দিকে এগিয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এবং গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়ার পর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর জেরুজালেমে নিজ দল লিকুদ পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশে শক্তিশালী, জাতীয়তাবাদী ও ডানপন্থী সরকার গঠনের ঘোষণা দিয়ে দাবি করেছেন, ইহুদি জনগণ এবং ইহুদি রাষ্ট্রের সমর্থকদের মধ্যে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ভাষণের শুরুতে নেতানিয়াহু লিকুদ পার্টির সদস্য, কর্মী, প্রার্থীদের তালিকায় থাকা ব্যক্তিদের এবং সরকারের সদস্যদের ধন্যবাদ জানান।

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

আড়াই লাখ কোটি টাকার মেট্রো পরিকল্পনায় বড় চুক্তি ভারতের

ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয়ের মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে জাপানের অর্থায়নে নির্মাণাধীন দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল লাইন-১-এর দুটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নকশা ও নির্মাণকাজ পেয়েছে ভারতের অবকাঠামো প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, চুক্তি দুটির সম্মিলিত মূল্য ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটি রুপির বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি তেল শোধনাগারে হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বুধবার (২৮ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বেয়াহাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পূর্বাভাসের পর মধ্যরাতের পর তেল আবিবে নিজ দলের সদর দপ্তরে তিনি এ ঘোষণা দেন। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুথফেরত সমীক্ষায় গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি বিরোধী জোটের