মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বারমুডা ট্রায়াঙ্গলে ঘুরতে যাচ্ছে জাহাজ, নিঁখোজ হলে সব টাকা ফেরত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ২১:১৫

শেয়ার করুনঃ
বারমুডা ট্রায়াঙ্গলে ঘুরতে যাচ্ছে জাহাজ, নিঁখোজ হলে সব টাকা ফেরত

অটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উপকূলে বারমুডা, ফ্লোরিডা এবং পুয়ের্তো রিকোর মাঝামাঝি জায়গা বারমুডা ট্রায়াঙ্গল। এই জায়গাটিকে ঘিরে রহস্য আর অলৌকিক ঘটনার গল্পের শেষ নেই। এখান থেকে নাকি কোনো জাহাজ বা বিমান আর ফিরে আসতে পারে না। এমনটি হয়েছে বহুবার। তবে এই ভয় কাটাতে ক্রুজ সংস্থা নরওয়েজিয়ান প্রাইমা লাইনার বিতর্কিত বারমুডা ট্রায়াঙ্গলে ভ্রমণের ট্যুর প্যাকেজ নিয়ে হাজির। সংস্থাটির দাবি, এখান থেকে অক্ষতভাবে ফিরে আসার শতভাগ নিশ্চয়তা আছে। আর ফিরতে না পারলে যাত্রীদের পুরো অর্থ ফেরত দেয়া হবে। জাহাজ বিষয়ক ওয়েবসাইট মেরিন সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জ্যামিতিকভাবে ক্রিকোণ এই এলাকাটির আয়তন ৫ লাখ কিলোমিটার। ‘ডেভিলস ট্রায়াঙ্গল’ নামেও পরিচিত এলাকাটি। লোকমুখে প্রচলিত আছে, সেখানে গেলে নাকি কোনো জাহাজ আর ফিরতে পারে না মানুষের মাঝে। উধাও হয়ে যায় রাতারাতি। এমনকি এই অঞ্চলের উপর দিয়েও নাকি কোনো বিমান যায় না। গেলেও দুর্ঘটনায় পতিত হয়, নয়তো উধাও হয়। এখন পর্যন্ত মোট ৭৫টি বিমান এবং কয়েক হাজার জাহাজ নাকি এমন করেই পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। যেগুলোর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এমন হাজারো গল্প ও গা শিওরে ওঠা কাহিনী প্রচলিত আছে জায়গাটিকে ঘিরে। তবে নরওয়েজিয়ান প্রাইমা লাইনারের দাবি, এ সবই গুজব ও মানুষের কল্পনা।

আরও

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ক্রুজ সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই জায়গাটিকে নিয়ে যেসব কাহিনী শোনা যায় তার বেশির ভাগই মিথ্যা। বাকি কিছু ঘটনা ঘটেছে খারাপ আবহাওয়ার কারণে এবং কাকতালীয়ভাবে। তাই এই জায়গার দুর্নাম ঘোচাতে এবার একটি গোটা ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে সংস্থাটি। দু’দিনের এই সফরে যাত্রীপিছু খরচ হবে ১ হাজার ৪৫০ পাউন্ড যা, বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকারও বেশি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

বারমুডা ট্রায়াঙ্গলে গেলে কেনো এমন দুর্ঘটনায় পতিত হয় বিমান ও জাহাজ তার একাধিক কারণ সামনে আনা হয়েছে। কেউ বলে এখানে অলৌকিক কোনো শক্তি আছে। কেউ বলে এই ত্রিকোণ স্থানটি শয়তানের আবাসস্থল। তবে আরেকটি মত পাওয়া যায়, যেখানে বলা হয়েছে এই অঞ্চলের নিচে হয়তো ভীষণ শক্তিশালী কোনো চৌম্বক ক্ষেত্র বা বস্তু আছে, যা বিমান বা জাহাজকে আকর্ষণ করে টেনে পানির নিচে নিয়ে যায়। তবে এই ক্রুজ সংস্থা বলছে, এসবের কিছুই নেই সেখানে। তারা যাত্রীদের নিরাপদে ফিরিয়ে আনবেন। সেখান থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফেরত আসার শতভাগ নিশ্চয়তা দিয়েছে সংস্থাটি। না হলে যাত্রীদের পুরো টাকাই ফেরত দেয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, যাত্রীরা যদি না ফিরতেই পারে, তাহলে টাকা ফেরত নেবে কে?

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে অপরাধ দমনে সীমান্ত আন্দোলন'র প্রতিনিধিদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

গোয়ালন্দে বিদায়ী ইউএনওর বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

এ সম্পর্কিত আরও পড়ুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৬১ হাজার মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জর্জ রদ্রিগেজ টেলিগ্রাম বার্তায় হতাহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করেন। তবে এই ঘোষণার পরই অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের লেনদেনে বড় ধরনের পতনের পর নতুন করে ক্রেতাদের আগ্রহ বাড়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ইরানের পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এ তথ্য সামনে এসেছে। সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে গ্রামটির একটি গাছতলায় বসা প্রথাগত আদালতে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যক্রম চলছিল। সে সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠিক তখনই সেখানে ড্রোন হামলা চালানো হয়