সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬১০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

রাশিয়ার গুপ্তচর সংস্থার কর্তাকে জেলে পাঠালেন পুতিন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ১:১৯

শেয়ার করুনঃ
রাশিয়ার গুপ্তচর সংস্থার কর্তাকে জেলে পাঠালেন পুতিন

রাশিয়ার গুপ্তচর সংস্থার এক শীর্ষস্তরীয় আধিকারিককে কারাবন্দি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার টুইটারে ওই আধিকারিকের বন্দিদশার খবর জানিয়েছেন রাশিয়ার সুরক্ষা পরিষেবা বিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রেই সোলদাতোভ। কিন্তু কেন?

ফেডেরাল সিকিউরিটি সার্ভিস অব দ্য রাশিয়ান ফেডারেশন (সংক্ষেপে এফএসবি)-র কর্নেল-জেনারেল সের্গেই বেসেদা নামে ওই আধিকারিক আপাতত মস্কোর অদূরে লেফোরতোভো কারাগারে বন্দি।

আরও

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

জেলে পাঠানোর আগে বেসেদাকে গত মার্চ থেকে গৃহবন্দিও করে রাখা হয়েছিল। কিন্তু কেন তাঁকে জেলে পোরা হল? এ নিয়ে ক্রেমলিনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

পূর্বতন সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর সংস্থা কেজিবি-র উত্তরসূরির ভূমিকাতেই দেখা গিয়েছে এফএসবি-কে। আগে অবশ্য এর নাম ছিল ফেডারাল কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিস (সংক্ষেপে এফএসকে)।

আরও

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

এফএসবি-র পঞ্চম সার্ভিসের প্রধান ৬৮ বছরের বেসেদা ২০০৯ সাল থেকেই এই পদে। রাশিয়ার এই শীর্ষ গোয়েন্দা কর্তাকে জেলে পোরার ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

রাশিয়ার গুপ্তচর
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সংবাদমাধ্যমে দাবি, যে লেফোরতোভো কারাগারে বেসেদাকে রাখা হয়েছে, তাতে সাধারণত শত্রুপক্ষের গুপ্তচরদেরই রাখা হয়।

বেসেদার পাশাপাশি তাঁর ডেপুটি আনাতোলি বোলিয়ুখকেও গৃহবন্দি করে রাখা হয়েছিল। তবে বেসেদাকে জেলে পোরা হলেও বোলিয়ুখ এই মুহূর্তে কোথায়, তা স্পষ্ট নয়।

বেসেদার বিরুদ্ধে মামলাও রুজু করা হবে বলে দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির। সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দায় চাপানো হয়েছে তাঁর উপর। যদিও এ নিয়ে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি পুতিন সরকার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বস্তুত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে প্রায় দেড় মাস কেটে গিয়েছে। তবে জয় তো দূরের কথা, ইউক্রেনের মাটিতে চরম প্রতিরোধের মুখে পড়তে হয়েছে পুতিনবাহিনীকে।

ব্রিটেনের এক সংবাদমাধ্যমের দাবি, পশ্চিমী দুনিয়ার কাছে ইউক্রেন অভিযানের খবর ফাঁস করে দেওয়ার পিছনে কোনও গুপ্তচরের হাত রয়েছে বলে মনে করেন পুতিন।

ওই সংবাদমাধ্যমের আরও দাবি, ইউক্রেন আক্রমণের আগে রাশিয়ার গোয়েন্দারা নাকি পুতিনকে বুঝিয়েছিলেন যে, সে দেশের আমজনতা এই অভিযানকে স্বাগত জানাবে।

তবে বাস্তবে তা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির বাহিনীর পাশাপাশি সাধারণ নাগরিকেরাও ঘরোয়া অস্ত্র নিয়েই পুতিনবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন।

ইউক্রেনীয়দের বিরুদ্ধে ব্যর্থতার দায় যে সে দেশের গোয়েন্দা সংস্থার উপরেই বর্তাবে, তা মনে করছেন সোলদাতোভের মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সোলদাতোভ আগেই দাবি করেছিলেন যে রাশিয়ার গোয়েন্দা সংস্থায় কোনও গুপ্তচর রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। ওই গুপ্তচরই ইউক্রেন হামলার পরিকল্পনা ফাঁস করে দিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে ক্রেমলিন।

সোলদাতোভের দাবিই সত্যি হয়েছে। ব্রিটেনের সংবাদমাধ্যমে তিনি আরও দাবি করেছেন যে রাশিয়ার সামরিক তদন্ত বিভাগ বেসেদার বিষয়টি খতিয়ে দেখছে। যদিও বেসেদাকে আটক বা গ্রেফতারির বিষয়ে মুখে কুলুপ এঁটেছে রাশিয়া।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জন্মদিনেও অবহেলায় শেরে বাংলার জন্মভিটা, জাদুঘরের দাবি

জন্মদিনেও অবহেলায় শেরে বাংলার জন্মভিটা, জাদুঘরের দাবি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন দুই আইনজীবী

‘ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন দুই আইনজীবী

এ সম্পর্কিত আরও পড়ুন

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্য

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

জীবিকার সন্ধানে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশে পৃথক আরেকটি দুর্ঘটনায় ছয় নারী নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

হুতিদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন জোটের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। পাশাপাশি দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের কয়েকটি অপরিশোধিত তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার কথাও জানিয়েছে তারা। সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব হামলার কথা জানান। তিনি আরও দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইতের কিং খালিদ

আজ ইরানে হামলা নয়, স্পষ্ট জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আজ ইরানে হামলা নয়, স্পষ্ট জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের বিরুদ্ধে রোববার নতুন করে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে জোরালো আলোচনা তৈরি হলেও আপাতত হামলা না চালানোর সিদ্ধান্তের কথা স্পষ্ট করেছেন তিনি। রোববার মিশিগানে নির্বাচনী প্রচারণায় যোগ দিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালানো হবে কি না, তা আগাম জানিয়ে দেবেন কি

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোটারদের কাছে