রবিবার, ৩ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১৬:৩৫

শেয়ার করুনঃ
মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।বুধবার (৩০ মার্চ) এ ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মারিউপোল থেকে রাশিয়া নিয়ন্ত্রিত বারদিয়ানস্ক বন্দর হয়ে জাপোরিঝিয়া পর্যন্ত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) একটি মানবিক করিডোর খোলা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই মানবিক কর্মকাণ্ড সফল করতে আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ও রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সরাসরি অংশগ্রহণে এটি পরিচালনার প্রস্তাব করছি।কিয়েভকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগে (বাংলাদেশ সময় সকাল ৯টা) রাশিয়া, ইউএনএইচসিআর ও আইসিআরসিকে লিখিতভাবে যুদ্ধবিরতির জন্য `নিঃশর্ত সম্মান' জানাতে বলেছে রুশ মন্ত্রণালয়।

আরও

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীকে নির্ধারিত করিডোর দিয়ে বাস বহরের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেছে মস্কো।উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে।

ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৬ হাজার ৪০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচল নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বখ্যাত উড়োজাহাজ পর্যবেক্ষণ ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী, শনিবার ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে অস্বাভাবিক সংখ্যক মার্কিন সামরিক বিমান মধ্যপ্রাচ্যের দিকে উড্ডয়ন করেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, পাঠানো বিমানগুলোর বড় অংশই ভারী পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ। বিশেষ করে শক্তিশালী ‘সি-১৭এ গ্লোবমাস্টার–৩’ মডেলের সামরিক কার্গো বিমান সবচেয়ে বেশি

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক মস্কো সফরের পর দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় রাশিয়ার অবস্থান আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ইরান ইস্যুতে তারা কোনো সামরিক সমাধানকে সমর্থন করছে না; বরং কূটনৈতিক উদ্যোগকেই সংকট নিরসনের কার্যকর পথ হিসেবে দেখছে। মস্কোর মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে না, বরং একটি

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সন্দেহে ট্রাম্প, পর্যালোচনার ঘোষণা

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সন্দেহে ট্রাম্প, পর্যালোচনার ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুরুতেই এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্বজুড়ে যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তার তুলনায় বর্তমান প্রস্তাবে যথেষ্ট দায়বদ্ধতার প্রতিফলন নেই। তার ভাষায়, “আমি কল্পনাও করতে পারছি না এটি গ্রহণযোগ্য

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরান ও তার মিত্রদের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে ছড়িয়ে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়, যার ফলে কয়েকটি ঘাঁটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিএনএন তাদের অনুসন্ধানে স্যাটেলাইট ছবি, সামরিক বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত আবারও নতুন করে শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক