রবিবার, ৩ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ডাকাতির পর পাস্তা ও ডিমভাজা রান্না করে খেল দুষ্কৃতীরা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ২:২৭

শেয়ার করুনঃ
ডাকাতির পর পাস্তা ও ডিমভাজা রান্না করে খেল দুষ্কৃতীরা!

বাড়িতে ঢুকে গৃহকর্তার পায়ে গুলি করে ডাকাতি। লুটপাটের পর রান্নাঘরে পাস্তা, ডিমভাজা করে খেল ডাকাতরা। রক্তাক্ত অবস্থায় ডাকাতদের ভয়ে ঘন্টাখানেক ঘরের মধ্যে পড়ে রইলেন গৃহকর্তা। পরে ডাকাতদল চলে গেলে জখম ওই ব্যক্তিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভরতি করে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার শ্যামপুরের বানেশ্বরপুরের গুড়েপোল এলাকায়।

ইটের গাঁথুনি ও টালির চালের বাড়ি সুকুমার গায়েনের। মাঠের মাঝখানে তাঁর বাড়ি। তাঁর বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে অন্যান্য প্রতিবেশীদের বাড়ি। রবিবার রাতে সুকুমার, তাঁর স্ত্রী, বছর দশেকের মেয়ে ও বছর চারেকের ছেলে বাড়িতে ছিলেন। অভিযোগ, রাত দু’টো নাগাদ তাঁরা ঘরের দরজায় কয়েকজনের লাথির আওয়াজ পান। বাইরে থেকে তাঁরা হুমকি দিতে থাকে। ভয়ে দরজা খুলে দেন গৃহকর্তা। আগ্নেয়াস্ত্র হাতে দু’জন মুখে কাপড় ঢাকা আততায়ী হুড়মুড়িয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। বাড়িতে যা আছে তা দিয়ে দিতে বলে। আলমারির চাবিও দেওয়ার দাবি জানায়। তবে গৃহকর্তা তা দিতে চাননি। তাই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয় আততায়ারী। ভয়ে তারা সব কিছু দিয়ে দেয়। কিন্তু সেখানে কিছুই পায়নি দুষ্কৃতীরা। 

আরও

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এরপর দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালায়। সুকুমারের চার বছরের ছেলের গলায় থাকা একটি ২ ভরি রুপোর হার ছিনিয়ে নেয়। সুকুমারের বাড়ির পাশেই বাস তাঁর শাশুড়ি কল্পনা হান্দোলের। সুকুমারকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতেও যায় ডাকাতেরা। দরজা খুলে ভিতরে ঢোকে। তাঁকেও আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। একটি বাক্সের চাবি দিতে বলে। সুকুমার বাধা দিলে তাঁর বাঁ পায়ে লক্ষ্য করে গুলি চালায়। পায়ের পাশে গুলি লাগে। রক্তারক্তি কাণ্ড ঘটে। ভয়ে  ওই মহিলাও চাবি দিয়ে দেন। সোনার গয়না পায় ডাকাতেরা। আরও একবার গুলি চালায় ডাকাতেরা। এরপর ওই বাড়ির সদস্যদের একটি ঘরে আটকেও দেয় দুষ্কৃতীরা। 

ডাকাতি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এরপর ডাকাতদল সুকুমারদের রান্নাঘরে ঢোকে। ডিম ভাজে এবং পাস্তা রান্না করে। খাওয়াদাওয়াও করে তারা। পরে কোনওক্রমে সুকুমারের শাশুড়ি কল্পনা ঘরের শিকল খুলে বেরন। সুকুমারদের ঘরের দরজার ছিটকিনি খুলে দেন। সুকুমারকে প্রথমে কমলপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ। সুকুমারদের বাড়ির কাছ থেকে একটি কার্তুজ ও একটি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে।

আরও

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন তথ্য প্রকাশ

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

বরিশালে মেয়েকে পরিকল্পিত হত্যা, বিচার দাবি মায়ের

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তা অবসর

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতা, বাড়ছে যুদ্ধ আশঙ্কা

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচল নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্বখ্যাত উড়োজাহাজ পর্যবেক্ষণ ওয়েবসাইট FlightRadar24-এর তথ্য অনুযায়ী, শনিবার ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে অস্বাভাবিক সংখ্যক মার্কিন সামরিক বিমান মধ্যপ্রাচ্যের দিকে উড্ডয়ন করেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, পাঠানো বিমানগুলোর বড় অংশই ভারী পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ। বিশেষ করে শক্তিশালী ‘সি-১৭এ গ্লোবমাস্টার–৩’ মডেলের সামরিক কার্গো বিমান সবচেয়ে বেশি

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

ইরান ইস্যুতে সামরিক নয় কূটনীতির পক্ষে রাশিয়া

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক মস্কো সফরের পর দেশটিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় রাশিয়ার অবস্থান আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, ইরান ইস্যুতে তারা কোনো সামরিক সমাধানকে সমর্থন করছে না; বরং কূটনৈতিক উদ্যোগকেই সংকট নিরসনের কার্যকর পথ হিসেবে দেখছে। মস্কোর মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলবে না, বরং একটি

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সন্দেহে ট্রাম্প, পর্যালোচনার ঘোষণা

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে সন্দেহে ট্রাম্প, পর্যালোচনার ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুরুতেই এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্বজুড়ে যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তার তুলনায় বর্তমান প্রস্তাবে যথেষ্ট দায়বদ্ধতার প্রতিফলন নেই। তার ভাষায়, “আমি কল্পনাও করতে পারছি না এটি গ্রহণযোগ্য

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরান ও তার মিত্রদের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্তত আটটি দেশে ছড়িয়ে থাকা ১৬টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালানো হয়, যার ফলে কয়েকটি ঘাঁটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিএনএন তাদের অনুসন্ধানে স্যাটেলাইট ছবি, সামরিক বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত আবারও নতুন করে শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও দাবি করা হয়েছে। ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক