
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১:৫৯

মঙ্গলবার ইস্তানবুলে বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকরা। তার পর এই ঘোষণা করলেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী।
ইউক্রেনের রাজধানী কিভ এবং চেরনিহিভ থেকে সেনা তৎপরতা কমাচ্ছে রাশিয়া। এমনই জানালেন রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনার পর এ কথা জানান তিনি।

মঙ্গলবারই ইস্তানবুলে ইউক্রেন এবং রাশিয়ান কূটনীতিকদের মধ্যে আলোচনায় সমাধান সূত্রে হচ্ছে বলে আভাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ইউক্রেনের তরফে বলা হয় ইস্তানবুল এই বৈঠকের পর আবার এক দফা আলোচনায় বসতে পারেন জেলেনস্কি ও পুতিন। মঙ্গলবারই অন্য দিকে হোয়াইট হাউস জানাচ্ছে, মঙ্গলবার ইউরোপের রাষ্ট্রনেতাদের সঙ্গে রাশিয়া-ইউক্রেন নিয়ে ফোনে আলোচনা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।