বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় ইন্ধন জোগাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ২৩:২৪

শেয়ার করুনঃ
পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় ইন্ধন জোগাচ্ছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পারমাণবিক অস্ত্র নিয়ে রাশিয়ার ‘আস্ফালন’ বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন জোগাচ্ছে। শনিবার কাতারের রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের দোহা ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।

সম্মেলনে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার রাশিয়ান প্রচেষ্টা মোকাবিলায় প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ৩১তম দিন শনিবার দোহা ফোরামে অনলাইনে অংশ নিয়ে তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র দিয়ে শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশ নয়, বরং সারা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে বলে রাশিয়ার বড়াই করছে।’

আরও

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

জেলেনস্কি বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তার আশ্বাসে ১৯৯০ এর দশকে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্রের মজুত ধ্বংস করে দেয়।

‘কিন্তু এসব আশ্বাস আর নিশ্চয়তা হয়ে উঠতে পারেনি। প্রকৃতপক্ষে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া দেশগুলোর একটি এখন ইউক্রেনের বিরুদ্ধে কাজ শুরু করেছে এবং এটি অন্যায়ের চূড়ান্ত প্রকাশ,’ বলেন তিনি।বিশ্বে প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী শীর্ষ তিনটি দেশের একটি কাতার। চলমান ইউক্রেন যুদ্ধের কারণে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বৃদ্ধি করতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

সম্মেলনে অংশ নেওয়া কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের প্রচেষ্টার ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে।’‘এটি আপনাদের উৎপাদন বৃদ্ধির ওপর নির্ভর করছে। আমি আপনাদের জ্বালানির উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাচ্ছি, যাতে রাশিয়ার প্রত্যেকেই বুঝতে পারে যে, কোনও দেশ অস্ত্র হিসাবে জ্বালানিকে ব্যবহার করতে পারে না।’

ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে রাশিয়ার তেল ও গ্যাসের নির্ভরতা থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা বিকল্প সরবরাহের জন্য কাতারের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাতার থেকে তরল গ্যাস আমদানির জন্য দু’টি বিশাল টার্মিনাল নির্মাণের ঘোষণা দিয়েছে জার্মানি।

সর্বশেষ সংবাদ

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, এ সংক্রান্ত চুক্তি এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে নতুন এই ব্যবস্থায় হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না বলেও সতর্ক করেছেন তিনি। ইসমাইল বাকায়ির দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন

পেন্টাগনের অস্ত্র মজুত নিয়ে বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

পেন্টাগনের অস্ত্র মজুত নিয়ে বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার সংবাদকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ কিছু ধরনের অস্ত্রের বিশাল মজুত রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে ‘খুব ভালো আলোচনা’ চলছে। যদিও ইরানি কর্মকর্তারা ধারাবাহিকভাবে এমন কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছেন। বুধবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তাঁর ভাষায়, তারা খুব ভালো আলোচনা করছেন। তবে ইরানি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ হয়ে এসেছে বলে দাবি করেছে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের ভাষ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিশ্বের যেকোনো স্থানে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা এখনো যুক্তরাষ্ট্রের রয়েছে। রয়টার্স তিনটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের