বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশের ভোটদান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ১৭:৪৪

শেয়ার করুনঃ
জাতিসংঘে ইউক্রেনের পক্ষে বাংলাদেশের ভোটদান

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে মানবিক সহায়তা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতিসংঘে প্রস্তাবটি ১৪০ ভোট পেয়ে পাস হয়।এতে প্রায় এক মাস আগে প্রতিবেশী দেশটিতে হামলা চালিয়ে 'ভয়াবহ' মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়ার সমালোচনা করা হয়েছে।নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা মানবিক পরিস্থিতির কথা চিন্তা করে ভোট দিয়েছি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাশিয়ার 'অযৌক্তিক যুদ্ধ' জন্য কঠোর সমালোচনা করেছেন। গত মাসে শুরু হওয়া এই যুদ্ধে ইউক্রেনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ শরণার্থী হয়েছে এবং শহরগুলো ধ্বংস হয়েছে।

আরও

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

বৃহস্পতিবার ইউক্রেন ও মিত্রদের তৈরি করা খসড়া প্রস্তাবটির পক্ষে ১৪০ ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে পাঁচ ভোট- রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ। এছাড়া চীন ও ভারতসহ ৩৮টি দেশ ভোটদানে বিরত থাকে।সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়, তবে সেগুলো রাজনৈতিক গুরুত্ব বহন করে।গত ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে সাধারণ পরিষদে আরেকটি প্রস্তাব ১৪১ ভোট পেয়ে গৃহীত হয়েছিল। সেসময় বাংলাদেশ ভোটদানে বিরত থাকে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

সাদ্দাম-ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন কাদের

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত চলছে, অভিযোগ রিজভীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তির সম্ভাবনায় কমছে বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পথ তৈরি হতে পারে। এতে দীর্ঘদিনের উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজে নতুন নৌপথ চালুতে ওমানের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, এ সংক্রান্ত চুক্তি এখন শেষ পর্যায়ের আলোচনায় রয়েছে। তবে নতুন এই ব্যবস্থায় হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা মিলবে না বলেও সতর্ক করেছেন তিনি। ইসমাইল বাকায়ির দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধসহ বিভিন্ন

পেন্টাগনের অস্ত্র মজুত নিয়ে বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

পেন্টাগনের অস্ত্র মজুত নিয়ে বিতর্কে মুখ খুললেন ট্রাম্প

পেন্টাগনের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার সংবাদকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনীর কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে এবং প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ কিছু ধরনের অস্ত্রের বিশাল মজুত রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে বলে দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বর্তমানে ‘খুব ভালো আলোচনা’ চলছে। যদিও ইরানি কর্মকর্তারা ধারাবাহিকভাবে এমন কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছেন। বুধবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তাঁর ভাষায়, তারা খুব ভালো আলোচনা করছেন। তবে ইরানি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত শেষ! নতুন উদ্বেগ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ হয়ে এসেছে বলে দাবি করেছে রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এ দাবি সরাসরি নাকচ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের ভাষ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিশ্বের যেকোনো স্থানে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব সক্ষমতা এখনো যুক্তরাষ্ট্রের রয়েছে। রয়টার্স তিনটি অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের