রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬১০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

রাশিয়ার তেল-গ্যাসের ওপর বিশ্ব কতটা নির্ভরশীল?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ২২:৩৭

শেয়ার করুনঃ
রাশিয়ার তেল-গ্যাসের ওপর বিশ্ব কতটা নির্ভরশীল?

একে একে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর রাশিয়া হুমকি দিয়েছে, 'তেল না নিলে গ্যাস দেব না'।সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। প্রাকৃতিক গ্যাস উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রাশিয়া।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া প্রতিদিন ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে। এর অর্ধেকের বেশি রপ্তানি হয় ইউরোপে।গত ২০২০ সালের হিসাব অনুযায়ী, রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা দেশটির মোট চাহিদার প্রায় ৩ শতাংশ।যুক্তরাজ্যে গ্যাসের মোট চাহিদার প্রায় ৫ শতাংশ রাশিয়া থেকে আসলেও রাশিয়া থেকে কোনো গ্যাস আমদানি করে না যুক্তরাষ্ট্র।

আরও

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, তেলের জন্য দক্ষিণ আমেরিকার রাশিয়াপন্থি দেশ ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ভালো করছে যুক্তরাষ্ট্র। একদিকে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, অন্যদিকে কারাগার থেকে ২ মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা।এক সময় ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ। তবে বর্তমানে ভেনেজুয়েলার তেলের বিপুল অংশ চীনে রপ্তানি হয়।

বিবিসির অপর প্রতিবেদনে জানা যায়, ইউরোপের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেল আসে রাশিয়া থেকে। এই সরবরাহ বন্ধ হলে এর সহজ কোনো বিকল্প পাওয়া যাবে না।রাশিয়ার তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞার কারণে ইতালি ও জার্মানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

সরবরাহ কমে যাওয়ায় এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে জ্বালানি পণ্যের দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত এক সপ্তাহে স্টেশনগুলোয় জ্বালানির দাম ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

গত ৩ মার্চ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ব্যুরো অব লেবার স্ট্যাটিকসের হিসাবে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বার্ষিক মুদ্রাস্ফীতি ছিল সাড়ে ৭ শতাংশ, যা ১৯৮২ সালের পর নতুন রেকর্ড। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ধীরে ধীরে চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করতে পারবে। ব্রিটিশ সরকার আশা করছে, এই সময়ের মধ্যে তারা তেলের জন্য রাশিয়ার বিকল্প দেশ খুঁজে বের করতে পারবে।ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি ৩ ভাগের ২ ভাগে কমিয়ে এনেছে।

প্রতিবেদন মতে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, রাশিয়া থেকে তেল না কিনলে 'বিশ্ববাজারে চরম অস্থিরতা' তৈরি হবে।ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ার তেল-গ্যাসের ওপর যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম ক্রমাগতভাবে বেড়ে চলছে।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করেছে। এর আগে তেলের দাম কমাতে উৎপাদন বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিয়েছিল সৌদি আরব।

রাশিয়ার ওপর নির্ভরতা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইউরোপীয় কমিশনের হিসাবে, রাশিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম শীর্ষ বাণিজ্যিক অংশীদার। ২০২০ সালে জোটের বৈশ্বিক বাণিজ্যের ৪ দশমিক ৮ শতাংশ হয়েছিল রাশিয়া থেকে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দিন মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, ইউরোপীয় ইউনিয়নের মোট জ্বালানি ব্যবহারের ২৫ শতাংশ হচ্ছে প্রাকৃতিক গ্যাস।ইইউ ডিরেকটরেট-জেনারেল ফর এনার্জির হিসাবে, জোটভুক্ত দেশগুলো তেল ও পেট্রোলিয়াম ব্যবহার করে ৩২ শতাংশ, নবায়নযোগ্য শক্তি ও বায়োফুয়েল ১৮ শতাংশ এবং জীবাশ্ম জ্বালানি (কয়লা) ব্যবহার করে ১১ শতাংশ।

প্রতিবেদন মতে, ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের ওপর নির্ভরশীলতার মানে রাশিয়ার ওপর নির্ভরশীলতা। কেননা, জোটের ব্যবহৃত মোট গ্যাসের ৪১ শতাংশ আসে রাশিয়া থেকে, ২৪ শতাংশ নরওয়ে থেকে এবং ১১ শতাংশ আলজেরিয়া থেকে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে ইইউ রাশিয়া থেকে ১০৭ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি কিনেছে। যা জোটের মোট জ্বালানির ৬২ শতাংশ।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির ২০২০ সালের হিসাবে, রাশিয়ার গ্যাসের প্রধান ক্রেতা জার্মানি (৪২ দশমিক ৬ শতাংশ), ইতালি (২৯ দশমিক ২ শতাংশ), বেলারুশ (১৮ দশমিক ৮ শতাংশ), তুরস্ক (১৬ দশমিক ২ শতাংশ), নেদারল্যান্ড (১৫ দশমিক ৭ শতাংশ), হাঙ্গেরি (১১ দশমিক ৭ শতাংশ), কাজাখস্তান (১০ দশমিক ২ শতাংশ), পোল্যান্ড (৯ দশমিক ৬ শতাংশ), চীন (৯ দশমিক ২ শতাংশ) ও জাপান (৮ দশমিক ৮ শতাংশ)।

চীনের শুল্ক প্রশাসনের বরাত দিয়ে গত ১৪ জানুয়ারি রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছিল, ২০২১ সালে রাশিয়া ও চীনের বাণিজ্য রেকর্ড ১৪৬ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। বর্তমানে চীন রাশিয়ার শীর্ষ বাণিজ্যিক অংশীদার।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার বরাত দিয়ে গত ৭ ডিসেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছিল, রাশিয়া ও ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য ৩০ বিলিয়ন ডলার থেকে আগামী ২০২৫ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে রাজি হয়েছে।রাশিয়ার বিকল্পঅপরিশোধিত তেলের জন্য রাশিয়ার বিকল্প দেশ পাওয়া গেলেও প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার বিকল্প পাওয়া খুব একটা সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

বেলজিয়ামের জ্বালানি গবেষক বেন ম্যাকউইলিয়ামস বিবিসিকে বলেছেন, 'যেখানে বড় বড় পাইপ দিয়ে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস আসছে সেখানে এর বিকল্প খুঁজে পাওয়া কঠিন।'তিনি মনে করেন, রাশিয়া যদি ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় তাহলে ইউরোপকে হয়তো যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি করতে হবে।

বিশ্লেষক সিমন তেগলিয়াপিয়েত্রার মতে, 'নবায়নযোগ্য জ্বালানির চিন্তা করা যেতে পারে। তবে সেটাও কোনো সমাধান নয়।'তিনি বলেন, 'আগামী শীতের জন্য জ্বালানি যোগাতে হয়তো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো খুলে দেওয়া হতে পারে। বিশেষ করে, এই জরুরি অবস্থায় ইতালি ও জার্মানি সেরকমই পরিকল্পনা করছে।'

আগামী ২০৩০ সালের মধ্যে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে গ্যাস সরবরাহের বহুমুখী পথ খোঁজা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের বিকল্প যোগান দেওয়া।এ ছাড়াও, প্রাকৃতিক গ্যাসের জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তথা কাতার, আলজেরিয়া ও নাইজেরিয়ার দিকে হাত বাড়াতে পারে ইউরোপ। বাস্তবতা হলো, সেসব দেশে দ্রুত উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে অনেক বাধা আছে।

চলমান পরিস্থিতি বিবেচনায় এ কথা বলা যেতে পারে যে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অবরোধের কারণে বিশ্বে জ্বালানিসহ অন্যান্য পণ্যের দাম অনেক বেড়ে যাবে এবং এর খেসারত অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলোর পাশাপাশি সবাইকেই দিতে হবে।

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোটারদের কাছে

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরান থেকে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মীদের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো স্মারকলিপিতে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেন।

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই শনিবার (২৪ অক্টোবর)

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা