রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

গুলিতে ইউক্রেনের গোস্তোমেল শহরের মেয়র নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মার্চ ২০২২, ৪:৩৫

শেয়ার করুনঃ
গুলিতে ইউক্রেনের গোস্তোমেল শহরের মেয়র নিহত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের উত্তরপশ্চিমের শহর গোস্তোমেল শহরের মেয়রকে গুলি চালিয়ে হত্যা করেছে রুশ সৈন্যরা। সোমবার নগর কর্তৃপক্ষ বলেছে, রুশ সৈন্যরা কৌশলগত গুরুত্বপূর্ণ বিমানবন্দরের শহর গোস্তোমেলের মেয়র ইউরি ইলিচ প্রিলিপকোকে হত্যা করেছে।

গোস্তোমেল শহর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, গোস্তোমেল প্রধান ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের মাঝে ওষুধ বিতরণ করার সময় মারা গেছেন।

আরও

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

কখন তাকে হত্যা করা হয়েছে সেবিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে শহর কর্তৃপক্ষ বলেছে, মেয়র ইউরি ইলিচ প্রিলিপকোসহ আরো দু’জনকে গুলি করে হত্যা করা হয়েছে।ফেসবুকে পোস্টে বলা হয়েছে, মেয়রকে কেউই দখলদারদের বুলেটের নিচে যেতে বাধ্য করেনি। তিনি জনগণের জন্য, গোস্তোমেলের জীবন দিয়েছেন। তিনি বীরের মতো মারা গেছেন।

রাজধানী কিয়েভের উত্তরপশ্চিমের শহর গোস্তোমেল। শহরটিতে কৌশলগত গুরুত্বপূর্ণ অ্যান্টোনোভ সামরিক বিমানবন্দর রয়েছে। যুদ্ধের শুরুর দিনগুলো থেকে রাশিয়ার সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয়দের তুমুল লড়াই চলছে এই শহরে। 

আরও

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের বিভিন্ন যোগাযোগ স্থাপনা লক্ষ্য করে নির্বিচারে গোলাবর্ষণ করছে রাশিয়া। ইউক্রেনের নাগরকিরা দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে যাতে নির্ভরযোগ্য সংবাদ এবং তথ্য না পান, সম্ভবত মস্কো সেজন্য ইউক্রেনের যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলে ব্রিটিশ গোয়েন্দাদের হালনাগাদ তথ্যে জানানো হয়েছে। এর আগে, গত সপ্তাহে কিয়েভের একটি টেলিভিশনের কার্যালয়ে হামলা চালায় রাশিয়ান সৈন্যরা। রোববার খারকিভের একটি টিভি টাওয়ারে একই ধরনের হামলা হয়েছে।

এদিকে, রাজধানী কিয়েভসহ চারটি শহরে মানবিক করিডোরের নামে শরণার্থীদের বেলারুশ অথবা রাশিয়ায় নিয়ে যাওয়ার বিষয়ে রুশ প্রস্তাবকে ‘পুরোপুরি অনৈতিক’ বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির কয়েকটি শহরের বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া মানবিক করিডোরগুলো ওই দেশ দু’টিতে গেছে; এমন তথ্য সামনে আসার পর এই মন্তব্য করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কির একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের বাসিন্দাদের তাদের বাড়ি-ঘর ছেড়ে ইউক্রেনের ভূখণ্ডের ভেতর দিয়েই যাতায়াত করার সুযোগ থাকা উচিত। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া একটি লিখিত বিবৃতিতে তিনি বলেন, ‘এটা পুরোপুরি অনৈতিক একটি ব্যাপার। মানুষের দুর্দশাকে ব্যবহার করে টেলিভিশনের গল্প তৈরির চেষ্টা করা হচ্ছে।’

জেলেনস্কির ওই মুখপাত্রের ভাষায়, ‘তারা ইউক্রেনের নাগরিক, ইউক্রেনের ভেতর দিয়েই তাদের চলাফেরার অধিকার থাকা উচিত।’ রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ নভোস্তি যে রুটগুলো প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, বেসামরিক বাসিন্দাদের শহর ছাড়ার এসব পথ বেলারুশ অথবা রাশিয়ার দিকে রয়েছে।

বিবিসি বলছে, কিয়েভ থেকে বের হওয়ার যে পথ দেখানো হয়েছে, সেটি গেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশে। খারকিভ থেকে বের হওয়ার একটি পথ রয়েছে আর সেটি রাশিয়ায় চলে গেছে। তবে মারিউপোল এবং সুমি থেকে বের হওয়ার যে পথগুলো দেখানো হয়েছে, সেসব পথ ইউক্রেনের অন্য শহরের পাশাপাশি রাশিয়ার দিকেও গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কিয়েভসহ চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী। মস্কোর স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।

মূলত শহরগুলোতে আটকে পড়া নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিরাপদে বের হওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আলজাজিরা বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এবং সেসব শহরের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবিক করিডোর খুলে দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি। ভোট দেওয়ার পর ট্রাম্প জানান, তিনি শুধু রিপাবলিকান দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। ভোটারদের কাছে

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরান থেকে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার পরিকল্পনার গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মীদের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাঠানো স্মারকলিপিতে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেন।

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই শনিবার (২৪ অক্টোবর)

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের