মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মহালায়াতে জনস্রোত, ভেঙে পড়ল স্বাস্থ্য বিধি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ৩:৯

শেয়ার করুনঃ
পশ্চিমবঙ্গে মহালায়াতে জনস্রোত, ভেঙে পড়ল স্বাস্থ্য বিধি

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আজ বুধবার (৬ অক্টোবর) মহালয়া। আর মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া। মহালয়া মানেই পশ্চিমবঙ্গে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ। তর্পণের জন্য বুধবার সকাল থেকেই কোভিড বিধি ভেঙে সাধারণ মানুষ ভিড় জমায় গঙ্গার ঘাটগুলোতে। আর প্রশাসন দেখেও রয়েছে নির্বিকার ভূমিকায়। 

শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে জলদানই তর্পণ। কলকাতার দক্ষিণেশ্বর থেকে বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা কিংবা বাবুঘাট- সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে।

আরও

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

বিভিন্ন জেলার ঘাটগুলোর চিত্রও একই রকম। কোনো কোনো ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য পড়েছে লম্বা লাইন। আর সেই সঙ্গেই বিভিন্ন ঘাটে ফুটে উঠেছে অসচেতনতার চিত্র। কোনোরকম কোভিড বিধি বা দূরত্ব বিধি না মেনেই স্বাভাবিক ছন্দে চলছে তর্পণ। মাস্কের বালাই নেই। গা ঘেঁষাঘেঁষি করে তর্পণ করছেন অসচেতন মানুষরা। করোনা আবহে পৌরসভার পক্ষ থেকে গত বছরই বলা হয়েছিল অন্তত ছয় ফুট দূরত্ব মেনে যাতে তর্পণ করা হয়। কিন্তু বাস্তবে জনস্রোত নামায় প্রশাসনিক বিধিনিষেধ কার্যত ভেঙে পড়ে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

করোনার ক্ষেত্রে সচেতন না হলে এদিন তর্পণ করতে এসে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখে কলকাতা পুলিশ। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীপথে টলহদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। তৈরি রাখা হয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদেরও।

পশ্চিমবঙ্গমহালায়া
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের

এর আগে কেরালায় ওনামের পর হুহু করে বেড়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ। আসন্ন দুর্গাপুজো ঘিরে কলকাতায় যাতে কেরালার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সতর্ক অবস্থানে ছিল পশ্চিমবঙ্গ প্রশাসন। হাইকোর্টের নির্দেশিকা মেনে পুজো কার্নিভাল বাতিল ঘোষণা করে রাজ্য সরকার। একই সঙ্গে করোনাকালে পুজো সুষ্ঠুভাবে সম্পাদন করতে ১১ দফা নির্দেশিকা জারি করল মমতার সরকার।

নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের পথ খোলামেলা রাখতে হবে। মণ্ডপে আগত দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পরতে হবে। পুজো কমিটিগুলোকেও মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। মণ্ডপে ঠিক মতো সামাজিক দূরত্ব ও করোনাবিধি মানা হচ্ছে কিনা, তা নজর রাখতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকে। এছাড়া বলা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর উদ্বোধন এবং বিসর্জনের অনুষ্ঠানে জাঁকজমক করা যাবে না।

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিকে ফের মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে ফের মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এমন একটি মানচিত্র প্রকাশ করেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথকে ‘নিউ ইউএস টেরিটরি’ বা ‘যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকাশিত ছবিতে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রের ওপর হরমুজ প্রণালিকে গোল করে দেখানো হয়েছে। ছবিটির ওপর যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড বোঝাতে ইংরেজিতে লেখা রয়েছে

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার খুলছে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর বসবাস এবং দেশটির বড় ভোক্তা বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, চা, মসলা, খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য, জুতা, সিরামিক ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে তৈরি পোশাক

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের চড়া তেলের দাম

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ববাজারে ফের চড়া তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের ভূরাজনৈতিক সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহের মতো চড়া পর্যায়ে অবস্থান করছে জ্বালানি তেলের বাজার। শুক্রবার বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা যায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে

নিউমার্কেটের হোটেলপাড়া এখন বাংলাদেশি পর্যটকদের আতঙ্কের ঠিকানা

নিউমার্কেটের হোটেলপাড়া এখন বাংলাদেশি পর্যটকদের আতঙ্কের ঠিকানা

কলকাতার নিউমার্কেটসংলগ্ন মীর্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের সাত পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিউমার্কেট, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, লিনসে স্ট্রিট, মীর্জা গালিব স্ট্রিট ও ফ্রি-স্কুল স্ট্রিট এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আবাসিক ভবনকে হোটেল-গেস্টহাউসে রূপান্তর, অনুমোদন এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিউমার্কেটের আশপাশের এলাকাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারেই ফিরলেন ইমরান খান

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারেই ফিরলেন ইমরান খান

হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও আদিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে কারাগারে রাখার বিষয়ে নিরাপদ বলে মত দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় ইমরান খানকে আদিয়ালা কারাগারের ১ নম্বর গেট দিয়ে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে