
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ৩:৪৭

দেশ ত্যাগের তিন দিন পর খোঁজ মিলল আফগান প্রেসিডেন্টের আশরাফ গনির। রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এই নেতা। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।
অবশেষে সংযুক্ত আরব আমিরাত সরকার নিশ্চিত করেছেন যে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। খবর সিএনবিসির।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশরাফ গনিকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়, "সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় থেকে আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিকতার তাগিদে স্বাগত জানানো হয়েছে।"
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এদিকে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন।