মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বিশ্বে ফের বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৬:৫

শেয়ার করুনঃ
বিশ্বে ফের বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ

মহামারি নভেল করোনাভাইরাসের আঘাত শেষে স্বাভাবিক জীবনে ফেরার আশা আবারও ক্ষীণ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী কোভিডে মৃত্যু এবং করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে ইউএস নিউজ এ খবর জানিয়েছে।

আরও

হরমুজে মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বুধবার জানিয়েছে, টানা ৯ সপ্তাহ কোভিডে মৃত্যুর হার কমতে থাকার পর তা গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী ৫৫ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। আগের সপ্তাহের চেয়ে তা ৩ শতাংশ বেশি।

আরও

হরমুজে মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আর, করোনার সংক্রমণ আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৩০ লাখ বেড়েছে। এর মধ্যে ব্রাজিল, ভারত, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক।

বিশ্বকরোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অন্যদিকে, বিশ্বের অনেক দেশে লকডাউন বা বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। শিথিল করা হচ্ছে মাস্ক পরার বাধ্যবাধকতা। গতি হারিয়েছে টিকাদান কার্যক্রম। আর, এসবের মধ্যেই ছড়িয়ে পড়ছে দ্রুত সংক্রামক ডেলটা ভ্যারিয়্যান্ট। অনেক দেশের সরকার বিধিনিষেধ তুলে নিতে জনগণের দিক থেকে চাপেও রয়েছে।

ডব্লিউএইচও বলছে, ডেলটা ভ্যারিয়্যান্ট এরই মধ্যে বিশ্বের ১১১টি দেশে শনাক্ত হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এটি বিশ্বব্যাপী প্রধান ভ্যারিয়্যান্ট হিসেবে দেখা দিতে যাচ্ছে।

বেলজিয়ামে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে করোনার সংক্রমণ দ্বিগুণ হয়েছে। দেশটিতে তরুণদের মধ্যে ডেলটা ভ্যারিয়্যান্টের উপস্থিতি অনেক বেশি। যুক্তরাজ্যে ছয় মাস পর এক দিনে ৪০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড ডৌডি বার্তা সংস্থা এপিকে বলেন, ‘আমরা জানি, কোভিডের ছড়িয়ে পড়ার বিস্ফোরক মাত্রার শক্তি রয়েছে।’

পৃথিবীজুড়ে কোভিডে মৃত্যু বৃদ্ধির মধ্যে আর্জেন্টিনায় মৃত্যুর মোট সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। রাশিয়ায়ও এ সপ্তাহে সর্বাধিক মৃত্যু রেকর্ড করা হয়।

মিয়ানমারে রাতদিন করোনায় মৃতদের সৎকার চলছে। ইন্দোনেশিয়ায় গতকাল বুধবার প্রায় এক হাজার মানুষ করোনায় মারা গেছে এবং দেশটিতে এক দিনে ৫৪ হাজারের বেশি মানুষের করোনা পজিটিভ আসে। অথচ গত মাসের এই সময়ে ইন্দোনেশিয়ায় দিনে আট হাজারের মতো মানুষ দৈনিক করোনায় আক্রান্ত হয়েছে।

কোভিড টিকা প্রাপ্তির হার সর্বোচ্চ যে যুক্তরাষ্ট্রে সেখানে গত দুই সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ দ্বিগুণ হয়ে গেছে। তবে, মৃত্যুহার এখনও নিম্নমুখী রয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনায় দৈনিক ২৬০ জনের মতো মৃত্যু হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জাপানের টোকিওতেও দ্রুত সংক্রমণ বাড়ছে, খালি থাকছে না হাসপাতালের শয্যা। শহরটিতে চতুর্থ দফায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অলিম্পিক গেমসের আগ পর্যন্ত সংক্রমণ হাজার ছাড়াতে পারে এবং অলিম্পিক চলাকালে তা কয়েক হাজার হয়ে যেতে পারে।

এদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় দক্ষিণ কোরিয়া রাজধানী সিউলে সামাজিক দূরত্বের বিধি মানাতে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করেছে।

অন্যদিকে, বার্সেলোনাসহ স্পেনের বেশ কিছু অংশে জারি করা হয়েছে রাত্রিকালিন কারফিউ। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, সামনে সপ্তাহে ইংল্যান্ডজুড়ে বিধিনিষেধ তুলে দেওয়া হলেও বাস ও ট্রেনে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। ইতালি জানিয়েছে, দেশের বাইরে গেলে ফেরার সময় কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

তবে জন্স হপকিন্সের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে যেখানে বিশ্বব্যাপী দৈনিক ১৮ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে, টিকাদান কার্যক্রমের ফলে এখন দৈনিক সাত হাজার ৯০০ জনে নেমে এসেছে। গত এপ্রিলের শেষের দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ছিল। বর্তমানে অর্ধেকে নেমে সাড়ে চার লাখের মতো মানুষ দৈনিক করোনায় আক্রান্ত হচ্ছেন।

কিন্তু, বিশ্বব্যাপী করোনায় গত সপ্তাহের মৃত্যু ও সংক্রমণের ঊর্ধ্বগতি বিশেষজ্ঞ ও সরকারপ্রধানদের ভাবিয়ে তুলছে।

টিকাদানে ধীরগতিঃ 

করোনায় মৃত্যু ও সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে টিকাদান কার্যক্রমে গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ১৮ বছর বয়সী অভিনেত্রী ও গায়িকা অলিভিয়া রড্রিগোকে গতকাল বুধবার জো বাইডেন হোয়াইট হাউসে আমন্ত্রণ করে আনেন। তরুণ-তরুণীদের কোভিড টিকা নিতে আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেন বাইডেন। অলিভিয়া সেখানে বলেন, ‘টিকা হলো এমন একটি জিনিস, যা নিলে আপনি আরও বেশি কিছু করতে পারবেন।’

যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৫৫ শতাংশের বেশি অর্থাৎ প্রায় ১৬ কোটি মানুষ কোভিড টিকার পুরো ডোজ নিয়েছেন। দেশটিতে প্রাপ্তবয়স্ক তরুণেরাই টিকা নিতে কম আগ্রহ দেখিয়েছে।

এজন্য ওহাইও, মিশিগান, মিসৌরি ও আরাকানসাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ কোভিড টিকা নিতে উৎসাহ দিতে পুরস্কার ও উপহার দেওয়ার পদ্ধতি হাতে নিয়েছে। অনেক অঙ্গরাজ্যে পুরস্কারের মাত্রা বাড়ানো হচ্ছে।

এদিকে, বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশই কোভিড টিকার সংকটে ভুগছে। এসব দেশে সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও টিকা পর্যাপ্ত পরিমাণে না থাকায় যখনই টিকার সরবরাহ মিলছে তখনই তা দিয়ে দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন জানিয়েছে দেশগুলো। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র,

চুক্তি না হলে আগামী বছর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চুক্তি না হলে আগামী বছর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি সম্ভব না হলে আগামী বছর দেশটির বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ নভেম্বর) সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি ইরানি

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

জরুরি প্রয়োজন ছাড়া এক বছরের জন্য স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে জানিয়েছেন, তাঁর আহ্বানে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে। শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই