বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬১৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় আরও ৪ হাজারের বেশি মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২১, ১১:৩৪

শেয়ার করুনঃ
ভারতে ২৪ ঘণ্টায় আরও ৪ হাজারের বেশি মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাস রীতিমত তাণ্ডব চালাচ্ছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছে আরও আড়াই লাখের বেশি মানুষ। গতকাল রেকর্ড সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করেছে ভারত।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার। একই সময়ে মারা গেছে ৪ হাজার ১৯৪ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ২০ লাখ ৬৬ হাজার ২৮৫ জনের দেহে করোনা পরীক্ষা করা হয়েছে।

আরও

ইরান হামলা স্থগিত, আলোচনায় সমাধানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান হামলা স্থগিত, আলোচনায় সমাধানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

শনিবার সকাল পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬২ লাখ ছাড়িয়ে গেছে। প্রায় তিন সপ্তাহ ধরে দেশটিতে তিন লাখের বেশি সংক্রমণের পর চলতি সপ্তাহের শুরুতে সংক্রমণ কিছুটা কমতে দেখা গেছে। গত ১৫ মে'র পর থেকে গত কয়েকদিনে প্রায় ৩০ হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে।

তবে একদিন আগের তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। একদিন আগে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৫৯ হাজার ৯৯১ এবং মারা গেছে ৪ হাজার ২০৯ জন।

আরও

পাকিস্তানে তল্লাশি চৌকিতে রক্তক্ষয়ী হামলায় নিহত পনেরো

পাকিস্তানে তল্লাশি চৌকিতে রক্তক্ষয়ী হামলায় নিহত পনেরো

ভারতকরোনামৃত্যু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভারতের বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই বদলেছে পরিস্থিতি। দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এসব রাজ্যে শুরু থেকেই সংক্রমণ বেশি ছিল। এমনকি মোট সংক্রমণের অধিকাংশই এসব রাজ্যে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে কর্নাটকের পরিস্থিতি এখনও লাগামছাড়া। এছাড়া গত কয়েকদিনে ভারতের মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।সংক্রমণের গতি রোধ করতে কর্নাটক এবং কেরালায় লকডাউন আরও বাড়ানো হয়েছে। কর্নাটকে লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত সেখানে লকডাউন কার্যকর থাকবে। এদিকে কেরালায় আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৯ কোটি ৩২ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৎ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০। অপরদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনের।

দৈনিক সংক্রমণের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত দু’সপ্তাহে সক্রিয় রোগী সংখ্যা কমে হয়েছে ২৯ লাখ ২৩ হাজার ৪শ। দেশে অধিকাংশ রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু হওয়ায় হাসপাতালগুলোতে চাপ কিছুটা কমেছে।

তবে তামিলনাড়ু, ওড়িশা, আসাম, ত্রিপুরা, মেঘালয়ে বাড়ছে সক্রিয় রোগী। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৬৭১ জন। এই পরিস্থিতিতেই দেশে চলছে ভ্যাকসিন কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৪ লাখ ৫৮ হাজার ৮৯৫ জন। এখন পর্যন্ত ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৯২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

সর্বশেষ সংবাদ

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগ বাড়িয়ে বন্ধ শিল্পকারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইয়ের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন গৃহবধূ

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এ সম্পর্কিত আরও পড়ুন

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের দুমিয়াত বন্দরে মার্কিন গ্যাস ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ

মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর দুমিয়াতে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রি বুধবার এক প্রাথমিক মূল্যায়নে এ তথ্য জানিয়েছে। তবে মিশরের পেট্রলিয়াম মন্ত্রণালয় বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করলেও ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক বন্দর ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইঞ্চকেপ পৃথক এক বার্তায় জানিয়েছে, দুমিয়াত বন্দরে দুটি গ্যাস ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার

মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দর

মধ্যপ্রাচ্যে সংঘাত চললেও কমেছে আন্তর্জাতিক বাজারে তেলের দর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী ট্যাংকারের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর এবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫

পাকিস্তানে তল্লাশি চৌকিতে রক্তক্ষয়ী হামলায় নিহত পনেরো

পাকিস্তানে তল্লাশি চৌকিতে রক্তক্ষয়ী হামলায় নিহত পনেরো

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র জঙ্গি হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা এবং আটজন হামলাকারী নিহত হয়েছেন। একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষের পর হামলার বিষয়টি নিশ্চিত করেছে জিও নিউজ। টিআরটি ওয়ার্ল্ডের বরাতে প্রকাশিত খবরে বলা হয়েছে, এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, বুধবার সন্ধ্যায় হাঙ্গু জেলার তল্লাশি

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার

বাংলাদেশ থেকে তিন লাখ শরণার্থী নিতে সম্মত মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফিরিয়ে নেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক অবস্থান নিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এগিয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় অব্যাহত রয়েছে। তুরস্কভিত্তিক

ইরানে রাতভর মার্কিন বিমান হামলা, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

ইরানে রাতভর মার্কিন বিমান হামলা, কেঁপে উঠল দক্ষিণাঞ্চল

ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার মার্কিন সময় রাত আটটায়, যা গ্রিনিচ মান সময় রাত ১২টার সমান, এ হামলা শুরু হয়। হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশ ও দ্বীপে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে প্রেস টিভি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র