বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ফিলিস্তিনে বিজয় মিছিলে ঈদের খুতবা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২১, ১৫:৩৭

শেয়ার করুনঃ
ফিলিস্তিনে বিজয় মিছিলে ঈদের খুতবা
টানা ১১ দিনের যুদ্ধ শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে।


বৃহস্পতিবার (২০ মে) রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।


যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা স্লোগান নেন। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ।


ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ঈদের খুতবা দিয়ে হামাস নেতারা বিজয় ভাষণ শুরু করেন। এসময় মঞ্চের সামনের দাঁড়িয়ে থাকা জনতাকে ঈদের তাকবির দিতে শোনা যায়।


প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবির দেন।
‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ’। এরপর সমাবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমাদের বিজয়ের ঈদ। হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন। আল কুদসকে বিজয়ী করেছেন, শেখ জাররাহকে বিজয়ী করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন।’


গত ১০ মে থেকে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে শুরু থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ বাড়ে। সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করে যুক্তরাষ্ট্রসহ মিসর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।


এদিকে, গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ এলাকা থেকে সেনা সরিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে বলে শর্ত দিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধানের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল-নুনু।


#নিউজ৭১/এনএইচএস/২০২১

ফিলিস্তিনবিজয় মিছিলঈদখুতবা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এক ব্যক্তি গ্রেপ্তার

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে এমপির আকস্মিক পরিদর্শন

রাজাপুর সাব-রেজিস্ট্রি অফিসে এমপির আকস্মিক পরিদর্শন

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

জনপ্রিয় সংবাদ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদির ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ফুরিয়ে আসছে, চার দেশের সহায়তা চাইল রিয়াদ

সৌদির ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ফুরিয়ে আসছে, চার দেশের সহায়তা চাইল রিয়াদ

আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক অবকাঠামো সুরক্ষায় ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে রিয়াদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুই আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তাঁদের একজন জানান, হুথি এবং ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও

হাউসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ট্রাম্পের হাতে শুল্কক্ষমতা

হাউসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ট্রাম্পের হাতে শুল্কক্ষমতা

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ পাস হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে ২৬২ জন বিলটির পক্ষে এবং ১৫৯ জন বিপক্ষে ভোট দেন। এখন বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে। তাঁর স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে। বিলটিতে রাশিয়ার কর্মকর্তা, ব্যাংক, জ্বালানি খাত এবং নিষেধাজ্ঞা

ফেডের সুদবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনার দাম

ফেডের সুদবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনার দাম

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে সোনার দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা ফেডের সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করার মধ্যেই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৯৫ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। বুধবার সকালে দাম ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠলেও পরে প্রায়

সৌদি রক্ষায় হুথিদের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা টাস্কফোর্স মাঠে

সৌদি রক্ষায় হুথিদের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা টাস্কফোর্স মাঠে

হুথি হামলা মোকাবিলায় সৌদি আরবকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও সামরিক পরিকল্পনায় সহায়তা দিতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি অংশীদারদের সঙ্গে শক্ত নিরাপত্তা জোট বজায় রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর অংশ হিসেবে সৌদি বাহিনীর সঙ্গে গোয়েন্দা সহযোগিতা

চীন-পাকিস্তান যৌথ সীমান্ত কমিশন মানল না ভারত

চীন-পাকিস্তান যৌথ সীমান্ত কমিশন মানল না ভারত

চীন ও পাকিস্তানের চালু করা যৌথ সীমান্ত কমিশনকে সম্পূর্ণ বেআইনি ও আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসলামাবাদে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর নয়াদিল্লি এ অবস্থান জানায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে কোনো স্বীকৃত সীমান্ত নেই। তাই তথাকথিত যৌথ কমিশনকে ভারত গ্রহণ করছে না। তাঁর বক্তব্য, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের