বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করো’ নির্দেশ মিয়ানমারে পুলিশকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১৪:২৪

শেয়ার করুনঃ
মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করো’ নির্দেশ মিয়ানমারে পুলিশকে

মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করো’- মিয়ানমারে বিক্ষোভ দমনে এমন নির্দেশ দেয়া হচ্ছে পুলিশকে। সম্প্রতি মিয়ানমারের সামরিক সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে ভারতে পালিয়ে আসা পুলিশ সদস্য মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। সামরিক শাসনের বিরুদ্ধে চলা বিক্ষোভে সরাসরি গুলি চালিয়ে বহু লোককে হত্যা করেছে পুলিশ। সামরিক সরকারের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়ে বেশ কয়েকজন পুলিশ ও তাদের পরিবারের সদস্যসহ শতাধিক লোক ভারতে পালিয়ে এসেছেন।

আরও

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

পালিয়ে আসা পুলিশ সদস্য থা পেঙ (২৭) জানান, তাকে তার সাব-মেশিনগান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে বলা হয়। মিয়ানমারের শহর খামপাতে তার ডিউটি ছিল। তবে অফিসারের আদেশ তিনি প্রত্যাখ্যান করেন। পরদিন আরেক অফিসার তাকে গুলি করার কথা বলেন। সেসময়ও তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে লুকিয়ে দীর্ঘ ভ্রমণ করে ভারতে পালিয়ে আসেন। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন।

এ বিষয়ে তার কোনো বিকল্প উপায় ছিল না বলে সাক্ষাৎকারে জানান থা পেঙ। একজন অনুবাদকের সহায়তায় তিনি রয়টার্সকে সাক্ষাৎকার দেন। তিনি নিজের নিরাপত্তার জন্য পুরো নাম জানাননি। তবে রয়টার্স তার পুলিশের পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র দেখেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মিয়ানমার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

থা পেঙ জানান, তিনি এবং তার ছয় সহকর্মীর সকলেই অফিসারদের আদেশ অমান্য করেছিলেন। তবে নিরাপত্তার স্বার্থে তিনি তাদের নাম প্রকাশ করেননি।ভারতে পালিয়ে আসা আরও এক পুলিশ অফিসার এবং তিন কনস্টেবল মিজোরাম পুলিশকে দেয়া বিবরণীতে একই কথা জানিয়েছেন। রয়টার্স তাদের সেই নথি দেখেছে।

ওই চারজন মিজোরাম পুলিশকে দেয়া যৌথ বিবরণীতে বলেছেন, বিভিন্ন স্থানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের নিজেদের লোক- যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছে- তাদেরকে গুলি করার সাহস আমাদের নেই।

পালিয়ে আসা পুলিশদের এমন অভিযোগের বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তার মতামত নেয়ার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তারা এবিষয়ে কোনো মন্তব্য করেনি।বিক্ষোভ দমাতে এবং জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ অত্যন্ত সংযমের সঙ্গে কাজ করছে বলে এর আগে দাবি করেছিল মিয়ানমারের সামরিক জান্তা।

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

এ সম্পর্কিত আরও পড়ুন

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে নিখোঁজদের সন্ধান মিললে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির সরকারি মুখপাত্র

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ উপেক্ষা করে দিন-রাত সড়কে অবস্থান করছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা নিজেদের ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে পরিচয় দিচ্ছেন এবং তারা অনলাইনভিত্তিক ব্যঙ্গধর্মী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য। তাদের প্রধান দাবি, মেডিকেল

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখার লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন আলোচকদের পাশাপাশি মধ্যস্থতাকারী প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে তেহরান লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত হামলা এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করে। একই সঙ্গে

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। এক্সে প্রকাশিত এক বার্তায় মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি আশা করেন, এই শান্তি উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। ফোনালাপের সময়

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া