সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

ডেঙ্গুতে ঝরল আরও ৩ প্রাণ, বাড়ছে নতুন রোগী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ৪:৫৭

শেয়ার করুনঃ
ডেঙ্গুতে ঝরল আরও ৩ প্রাণ, বাড়ছে নতুন রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আবার বেড়েছে নতুন ডেঙ্গু রোগী। গত শনিবার নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৬৯ জন, যা প্রায় গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু গতকাল রোববার এই সংখ্যা ৪৫ জন বেড়ে ৩১৪ জনে পৌঁছেছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চলতি বছর ডেঙ্গু সন্দেহে ২৩৬ জনের মৃত্যুর তথ্য এসেছে। এদের মধ্যে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১৩৬ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৮১ জন ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে রাজধানীতে ভর্তি হয়েছেন ৭৩ জন এবং রাজধানীর বাইরে ২৪১ জন। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ছিলেন ২৬৯ জন আর তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৩২৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হেয় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮৯ হাজার ৯৩০ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৩৫৬ জন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩৩৮ জন। এদের মধ্যে রাজধানীতে ৪৭০ জন এবং রাজধানীর বাইরে ৮৬৮ জন।

রাজধানীতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেলে ১৬ মিটফোর্ড হাসপাতালে ১২ জন, শিশু হাসপাতালে ২ জন, সোহরাওয়ার্দী ৮ জন, বিএসএমএমইউতে ৫ জন, পুলিশ হাসপাতালে ১ জন, মুগদা হাসপাতালে ৫ জন, সিএমএইচে ২ জন, কুর্মিটোলা হাসপাতালে ৪ জন এবং বেসরকারি ক্লিনিকে ১৭ জন ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১০৮ জন, রংপুর বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৩৮ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

আরও

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু: 

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এরা সবাই রাজধানীর বাইরে বসবাস করতেন। শনিবার গভীর রাতে কুষ্টিয়ায় শামীম বিশ্বাস (২৬) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে। রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শনিবার রাতে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি বৈদ্য (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি খুলশী থানাধীন ফয়েস লেক বৈশাখী ভবনের সুনীল বৈদ্যের মেয়ে এবং নগরীর এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সম্প্রতি এইচএসসি পাশ করেছেন। সুমির ছোট ভাই অরূপ বৈদ্য (১৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

শনিবার রাতে মাগুরায় মাছুমা বেগম (৪০) নামে এক ডেঙ্গু রোগী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের বাসিন্দা। মাসুমা গত ২৭ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে দারিয়াপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে আসা হয়েছিল।

আরও

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আবারও বিশেষ হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে এটিই সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস

রাজধানীতে ঘরে ঘরে বাড়ছে জ্বরের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, মার্চ-এপ্রিল এবং আগস্ট-সেপ্টেম্বরে সাধারণত ভাইরাসের প্রকোপ বাড়ে। এবার ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, মামসসহ বিভিন্ন ভাইরাস একই সময়ে ছড়াচ্ছে। এর মধ্যে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রধান কারণ। ইনফ্লুয়েঞ্জার টাইপ-এ আক্রান্তও বাড়ছে। গণপরিবহন, স্কুল-কলেজ ও জনসমাগমের স্থানে হাঁচি-কাশির মাধ্যমে ঘনবসতিপূর্ণ ঢাকায় দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে। উত্তরার বাসিন্দা তামনিয়া ইসলাম প্রতিদিন মেট্রোরেলে মতিঝিলে অফিস করেন।