
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮

বর্ষা মৌসুম পেরিয়ে গেলেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। সারা দেশে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় মশাবাহিত এ রোগের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। শুধু সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনেই ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু এবং ৫ হাজার ১৮৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বড় অংশই কর্মক্ষম তরুণ। ফলে চিকিৎসার পাশাপাশি পরিবার ও কর্মক্ষেত্রেও পড়ছে ব্যাপক প্রভাব।
