
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৩:৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে সরকার। চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হওয়া নিয়মিত অভিযানে গত পাঁচ মাসে সারা দেশে ২৫০টির বেশি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এবং আরও ২০০টি ক্লিনিককে সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে।
