
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৬

দেশে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই নির্বিচারে অ্যান্টিবায়োটিক বিক্রি এবং হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতার কারণে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ক্রমেই অকার্যকর হয়ে উঠছে। আইসিডিডিআর,বির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে পড়ছে। একই সঙ্গে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রোগীদের মধ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
