
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০:৩৬

দেশজুড়ে হাম ও ডেঙ্গুর দ্বৈত সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। একদিকে হামে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, অন্যদিকে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়ার কারণে ডেঙ্গুর বিস্তারও দ্রুত বাড়ছে। ফলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছেন, ঘরের ভেতরে রেখেও শিশুদের হাম থেকে রক্ষা করা গেলেও ডেঙ্গু থেকে নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে। স্বল্প আয়ের পরিবারগুলো জানাচ্ছে, হাম ও ডেঙ্গু—দুই রোগ থেকেই সন্তানদের সুরক্ষা দেওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
