
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ৯:৩৮

দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সময়ে হাম রোগীর চাপ এবং অন্যান্য জটিল রোগীর চিকিৎসা সামাল দিতে গিয়ে হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে। চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লে দেশের স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও বড় চাপ তৈরি হতে পারে।
