
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:২৬

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৬৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু এবং হামের উপসর্গে মারা গেছে ৫৮৪ জন। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি শিশু।
