
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৭:৩৭

দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

