সোমবার, ২৫ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

ডেঙ্গু: ২৪ ঘন্টায় বরিশালে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৪৫

শেয়ার করুনঃ
ডেঙ্গু: ২৪ ঘন্টায় বরিশালে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ৬৯ জনের মৃত্যু হলো।

এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৫৪ রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। যা নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ১২৯ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

বিভাগীয় স্বাস্থ্যদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার ছত্তার মোল্লা (৬০), পটুয়াখালীর বাউফল উপজেলার হেলাল উদ্দিন হাওলাদার (৭০) ও মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার সাঈদ সিকদার (২০) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া এলাকার আব্দুর রহমান (৭৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।  

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৫৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে সর্বোচ্চ ৭৫ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৫ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে এখন ৩৪৮ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।  এছাড়া বরিশালের অন্যান্য হাসপাতালে ৫৪ জন, পটুয়াখালীতে ৩৪ জন, ভোলায় ৫৬ জন, পিরোজপুরে ৪৭, বরগুনায় ৪২ ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

আরও

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

ডেঙ্গু
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৮ হাজার ৫৩৯ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩৪১ জন।  এদিকে চলতি বছর গোটা বিভাগে ৬৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ২ জন, বরগুনায় হাসপাতালে ৫ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরের হাসপাতালে ৬ জন এবং ভোলায় হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।  

তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে। 

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

হাম আতঙ্কে দেশজুড়ে বাড়ছে শিশু মৃত্যুর হার, ২৪ ঘন্টায় মৃত্যু ১৭

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, হামে আক্রান্ত হয়ে এবং সন্দেহজনক হাম রোগে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৫ জনে। সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

দেশে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তর-এর হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও

ইনফ্লুয়েঞ্জা ডি নিয়ে বৈশ্বিক সতর্কতা, মহামারির আশঙ্কা

ইনফ্লুয়েঞ্জা ডি নিয়ে বৈশ্বিক সতর্কতা, মহামারির আশঙ্কা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) নতুন ও অপরিচিত এক ভাইরাস ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ নিয়ে বিশ্বজুড়ে সম্ভাব্য মহামারির আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ইনফ্লুয়েঞ্জা গোত্রের এই ভাইরাস সাধারণ সর্দি-কাশির অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি সংক্রামক এবং দ্রুত তার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করতে সক্ষম। বিশেষজ্ঞরা জানান, বিশ্ববাসী দীর্ঘদিন ধরে ইনফ্লুয়েঞ্জা ‘এ’ ও ‘বি’ ভাইরাস সম্পর্কে অবগত থাকলেও নতুন এই ‘ডি’ ধরনটি সম্পূর্ণ নতুন উদ্বেগের কারণ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ ও কর্মকর্তার বক্তব্য এবং নথিপত্র বিশ্লেষণে বলা হচ্ছে, টিকাদান ব্যবস্থার ধারাবাহিক দুর্বলতা, নীতিগত পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত ২৯৪ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে হামের