বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা দিলো ইসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৮

শেয়ার করুনঃ
নির্বাচনে মোবাইল ফোন ব্যবহারে স্পষ্ট নির্দেশনা দিলো ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন কক্ষে বা মার্কিং প্লেসে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তবে ভোটকেন্দ্রের ভেতরে নির্দিষ্ট কিছু ব্যক্তি শর্তসাপেক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সীমিত পরিসরে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য নিয়োজিত দুইজন আনসার সদস্যও মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

আরও

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ
এ ছাড়া নির্বাচন কমিশনের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি ও বিদেশি সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকরাও ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং ভোটারদেরও মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে বা মার্কিং প্লেসে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ কাজে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্ট এবং নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয়_সংসদ_নির্বাচনমোবাইল_ব্যবহার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এটি এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চললেও এখনো তা পুরোপুরি সম্পন্ন হয়নি। আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক প্রস্তুতি মিলিয়ে একটি

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে আইজিপি বলেন,

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, হামের কারণে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর বিষয়। এই পরিস্থিতি কেন তৈরি হলো, টিকার সরবরাহে