বুধবার, ৬ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

দেশের বিশেষায়িত শিশু হাসপাতালটি এখন নিজেই রোগী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০:২৫

শেয়ার করুনঃ
দেশের বিশেষায়িত শিশু হাসপাতালটি এখন নিজেই রোগী

ঝিনাইদহে গড়ে ওঠা বাংলাদেশের একমাত্র ২৫ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি এখন ঢাল তলোয়ার না থাকা নিধিরাম সর্দ্দারের মতো। হাসপাতালে না আছে জনবল, না আছে শিশুদের পরীক্ষা নিরিক্ষার যন্ত্রপাতি। নানা সংকটে হাসপাতালটি এখন নিজোই রোগী। 

আরও

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

নয়নাভিরাম পরিপাটি সুরম্য ভবনটি কেবল শিশু হাসপাতালের নাম পরিচয় নিয়েই দাড়িয়ে আছে ১৬ বছর। ফলে শিশু রোগী ভর্তি হয়ে চিকিৎসা পেলেও পরীক্ষা নিরিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

আরও

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

জনবল নিয়োগ না করায় সুরম্য স্টাফ কোয়াটারগুলো খালি পড়ে আছে। 

ঝিনাইদহশিশু হাসপাতাল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে অভিযোগ উঠেছে, ১৫ বছর আগে দেওয়া শিশু হাসপাতালের ৩ কোটি টাকা মুল্যমানের যন্ত্রপাতির কোন হদিস নেই। সেগুলো গায়েব হয়ে গেছে। কিছু পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। 

জানা গেছে, বাংলাদেশের একমাত্র সরকারী এই শিশু হাসপাতালটি ঝিনাইদহে প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। প্রতিষ্ঠার ১৫ বছর পর গত ৯ জানুয়ারি শিশু হাসপাতালটি যন্ত্রপাতি, ডাক্তার ও জনবল সংকট নিয়ে চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম (সাবেক স্বাস্থ্য সচিব) ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানাসহ ঝিনাইদহের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অথচ উদ্বোধনের ৬ মাস পার হলেও নিয়োগ দেওয়া হয়নি ডাক্তারসহ অন্যান্য পদে। পরীক্ষা নিরিক্ষার যন্ত্রপাতি না থাকায় ল্যাবরোটরি ফাঁকা পড়ে আছে। জনবল নিয়োগ ও যন্ত্রপাতি চেয়ে ৭ বার চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবার। কোন উত্তর আসেনি। 

সর্বশেষ ঝিনাইদহ সিভিল সার্জন দপ্তর থেকে গত ১১ মার্চ ৫২৩ নং স্মারকে জনবল নিয়োগ ও একই তারিখে ৫২১ নং স্মারকে যন্ত্রপাতি চেয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর পত্র পাঠানো হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্মে আটকে আছে ঝিনাইদহ শিশু হাসপাতালের ভবিষ্যাত।

 ওই চিঠি সুত্রে জানা গেছে, সরকারী শিশু হাসপাতালটিতে একমাত্র নার্স ব্যাতিত অধিকাংশ পদ শুন্য। চিকিৎসকের ৫টি পদের মধ্যে স্থায়ী নিয়োগ আছে মাত্র একজন চিকিৎসকের। অফিসিয়াল কাজের জন্য ৫ জন স্টাফের মধ্যে একজনও নেই। এছাড়া ওয়ার্ডবয়, আয়া, কুক, মশালচি, মালি, ঝাড়–দার ও সুইপার পদে কোন নিয়োগ দেওয়া হয়নি।

 দুই জন কনসালটেন্ট’র মধ্যে আছেন একজন। দাপ্তরিক বা অফিসিয়াল কাজ করার জন্য কোন লোক নেই। নেই কম্পিউটার ও প্রিন্টার। অনেকটা হাওলাদ ও চেয়েচিন্তে সরকারী শিশু হাসপাতালের কাজ পরিচালিত হচ্ছে বলে স্টাফরা জানান। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হাসানুজ্জামান নামে এক শিশু রোগীর অভিভাবক জানান, হাসপাতালের চিকিৎসা সেবা মোটামুটি ভালো। ওয়ার্ডের পরিবেশ চমৎকার। এখান থেকে ফ্রি ওষুধও দেওয়া হয়। কিন্তু খাওয়া ও পরীক্ষা নিরীক্ষার কোন সিস্টেম নেই। শিশু হাসপাতালটি শহর থেকে অনেক দুরে হওয়ায় বাইরে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে বেগ পেতে হয়। 

বিশেষায়িত শিশু হাসপাতালটির জুনিয়র কনসালটেন্ট ডাঃ আলী হাসান ফরিদ (জামিল) জানান, শিশু রোগীদের সবচে বেশি সমস্য হচ্ছে তাদের পরীক্ষা নিরিক্ষা। হাসপাতালে কোন যন্ত্রপাতি না থাকায় শিশুদের দুর দুরান্ত থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। 

অথচ একটি করে ফটোথেরাপি, ইনকিউবেটার, নেবুলাইজার, এক্সরে ও সাকার মেশিন হলে আপাতত চিকিৎসা কার্যক্রম চালানো সম্ভব হতো। তিনি বলেন নিজেদের টাকায় একটি কম্পিউটার ও প্রিন্ট মেশিন কেনা হয়েছে। ৮ জন সেচ্ছাসেবির বেতন দিচ্ছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও জাহেদী ফাউন্ডেশন। 

তিনি বলেন শিশু হাসপাতালে ১৫টি স্টিলের আলমিরা, ৭টি ফাইল কেবিনেট, ৩৪টি লোহার র্যা ক, ৭০টি চেয়ার ও ৩৬টি ফুল সেক্রেটারিয়েট টেবিল থাকলেও পড়ে থেকে সেগুলো বেশির ভাগ ব্যবহারের অযোগ্য। তবে ঘষে মেজে কাজ চালানো হচ্ছে। 

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, করোনা মহামারির কারণে সব কিছু পিছিয়ে যাচ্ছে। ১০ দিনের কাজ এখন এক বছরেও হচ্ছে না। সবাই ব্যবস্থ করোনা নিয়ে। 

তিনি বলেন, আমরা শিশু হাসপাতালটির পুর্নাঙ্গতা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত চিঠির মাধ্যমে মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ রাখছি। আশা করা যায় জনবল ও যন্ত্রপাতির সংকট দুর হবে। 

ওই হাসপাতালের নার্স ও সেচ্ছাসেবীরা জানান, জুনিয়র কনসালটেন্ট হিসেবে ডাঃ আলী হাসান ফরিদ (জামিল) দায়িত্ব গ্রহনের পর সরকারী শিশু হাসপাতালটির ক্রমাগত শোভা বর্ধন করা হচ্ছে। পরিত্যাক্ত জমিতে ফুল বাগান ও ফলদ ও বনজ বৃক্ষ লাগানো হচ্ছে। 

এছাড়া হাসপাতাল চত্বর দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হচ্ছে। মুল ভবন ও স্টাফ কোয়াটার সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে লোক নিয়োগ করা হয়েছে।   

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

হামের প্রাদুর্ভাব ও টিকাদান ব্যবস্থার সংকট: প্রশাসনিক সিদ্ধান্তে বিপর্যয়ের অভিযোগ

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বিভিন্ন সূত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ ও কর্মকর্তার বক্তব্য এবং নথিপত্র বিশ্লেষণে বলা হচ্ছে, টিকাদান ব্যবস্থার ধারাবাহিক দুর্বলতা, নীতিগত পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে দেশে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত ২৯৪ জন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে হামের

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

দেশে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যা জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে উচ্চ

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

দেশে হাম পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন, এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় জন সন্দেহজনক হামে মারা

হামের হঠাৎ প্রাদুর্ভাব ‘বজ্রপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

হামের হঠাৎ প্রাদুর্ভাব ‘বজ্রপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এই পরিস্থিতির জন্য সরকারের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য সংকটের কথা স্বীকার করেন। এর আগে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। পর্যাপ্ত কক্ষ না থাকায় বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুইজন চিকিৎসক। এতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মানসম্মত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের একটি ছোট কক্ষে পাশাপাশি