রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যবাংলাদেশ

ভূরুঙ্গামারীতে বাড়ছে জ্বরের প্রকোপ, তিনজনের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২১, ২:৪৬

শেয়ার করুনঃ
ভূরুঙ্গামারীতে বাড়ছে জ্বরের প্রকোপ, তিনজনের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার সর্বত্রই নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ সহ সব বয়সী মানুষ জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ওষুধের দোকানগুলোতে জ্বরের ওষুধের ক্রেতারা সংখ্যা বেড়ে গেছে।

আরও

প্রায় দশ লাখ মানুষ চিকিৎসাযোগ্য ছানিতে অন্ধত্বের ঝুঁকিতে

প্রায় দশ লাখ মানুষ চিকিৎসাযোগ্য ছানিতে অন্ধত্বের ঝুঁকিতে

পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার জানান, ইউনিয়নের অধিকাংশ মানুষ জ্বরে ভুগছেন। ইউনিয়নটিতে দীর্ঘদিন জ্বরে ভুগে একব্যক্তি মারা গেছেন।

আরও

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন সানোয়ার জানান, ইউনিয়নের প্রায় প্রত্যেক বাড়িতে জ্বরে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।  জ্বরে ভুগে একজন মারা গিয়েছেন। 

ভূরুঙ্গামারীজ্বরের প্রকোপ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ইউনিয়নটিতে জ্বর আক্রান্ত হয়ে একব্যক্তি মৃত্যু বরণ করেছে।

শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন জানান, তার পরিবারের ৬/৭ জন জ্বরে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। এছাড়া ইউনিয়নটির শালজোড়, দক্ষিণ ধলডাঙ্গা, পাগলারহাটে জ্বরে আক্রান্তের সংখ্যা বেশি।

আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ জানান, গত দু'সপ্তাহে ইউনিয়নটির প্রত্যেক গ্রামে কেউ না কেউ জ্বরে আক্রান্ত হয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পাথরডুবি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু জানান, ইউনিয়নের কোনো কোনো বাড়িতে একাধিক ব্যক্তি জ্বরে ভুগছেন। 

তিলাই, চরভূরুঙ্গামারী, সোনাহাট ও বলদিয়া ইউপির চেয়ারম্যানগণ তাঁদের ইউনিয়নগুলোতে মানুষজন ব্যাপক হারে জ্বরে আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান,  স্বাস্থ্য কমপ্লেক্সের বহির বিভাগে অন্য সময়ের চেয়ে বর্তমানে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ার পরিবর্তন জনিত কারণে এই সময়ে জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। 

জ্বরে আক্রান্ত হলে যত্রতত্র ঘোরাঘুরি করবেন না। ঘরে অবস্থান করুন। বেশি বেশি তরল খাবার ও ফলমূল খান। টেলি মেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহন করুন। তিনি আরো বলেন, জ্বরে আক্রান্ত ব্যক্তি ৪/৫ দিনের মধ্যে সুস্থ্য না হলে তাঁর করোনা, টাইফয়েড, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ইউরিনারি ইনফেকশন পরিক্ষা করে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। 

তিনি সকলকে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। 

সর্বশেষ সংবাদ

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

এ সম্পর্কিত আরও পড়ুন

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন হাসপাতালগুলো অব্যবহৃত ছিল। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে এবং গুরুতর অসুস্থ শিশুদের

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল