
প্রকাশ: ৭ জুন ২০২২, ১:৫৯

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক ও দলিল লেখক আবু জাফর প্রদীপ (৩৮) খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে প্রদীপের স্ত্রী মোসা.জিনিয়া আক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। এতে তার ভাসুর মো.ইলিয়াস হোসেন সোহাগকে প্রধান এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। সাংবাদিক প্রদীপ বড় ভাই ইলিয়াস হোসেন সোহাগ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ঘটনার প্রধান আসামীসহ সন্দেহভাজনদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রবিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। নিহত প্রদীপ পেশায় দলিল লেখক ও গণকন্ঠ নামে একটি পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করতো। সে ওই গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে।