নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইনিউজ৭১ জাতীয় অনলাইন পোর্টালের পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ী এবং ইনিউজ৭১ পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সম্পাদক শওকত হায়দার জিকো।
শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই আনন্দ শুধু ব্যক্তি জীবনে নয়, সমাজ ও রাষ্ট্রজীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ধনী-গরিবের বিভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় এই মহোৎসব। তাই ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
শওকত হায়দার জিকো বলেন, ইনিউজ৭১ সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভান্যুধায়ীদের সহযোগিতা ছাড়া এই অগ্রযাত্রা সম্ভব হতো না। তিনি ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনবে সুখ, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনা।
সবশেষে তিনি ইনিউজ৭১ পরিবারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই গণমাধ্যম আরও এগিয়ে যাবে।