
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ে প্রায় চার বছর আগে ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলাবিশিষ্ট একাডেমিক ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে শুধুমাত্র একটি সিঁড়ির অভাবে। দোতলায় ওঠার কোনো ব্যবস্থা না থাকায় ভবনের দ্বিতীয় তলার কক্ষগুলো দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে বাধ্য হয়ে নিচতলার সীমিত জায়গায় গাদাগাদি করে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
