মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অস্ত্র লুটের পাঁচ মাস, দেড় হাজার এখনো উদ্ধার হয়নি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৯

শেয়ার করুনঃ
অস্ত্র লুটের পাঁচ মাস, দেড় হাজার এখনো উদ্ধার হয়নি

লুট হওয়া দেড় হাজারের বেশি অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ। মঙ্গলবার তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ কর্ম অধিবেশন শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।  

তিনি বলেন, ৫ আগস্টের পর প্রায় ৬ হাজার অস্ত্র ও ৬ লাখ গুলি লুট হয়েছিল, যার মধ্যে এখনো ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখ গুলি নিখোঁজ রয়েছে। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা সেগুলো ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আরও

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

চলমান অভিযানের মাধ্যমে দ্রুত এগুলো উদ্ধার করতে হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিখোঁজ অস্ত্র উদ্ধারে বিশেষ টাস্কফোর্স কাজ করছে এবং যেকোনো মূল্যে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে হবে।  

তিনি আরও বলেন, স্বৈরাচার ও তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং নানা কর্মসূচি দিচ্ছে, যা দেশকে অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি করছে। তাই জেলা প্রশাসকদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।  

আরও

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত
অস্ত্র লুট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলা প্রশাসকসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আরও জোরদার করতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অবৈধ অস্ত্র বা গোলাবারুদ প্রবেশ করতে না পারে।  

তিনি বলেন, সাধারণ মানুষের তিনটি প্রধান প্রত্যাশা হলো নিরাপদে চলাফেরা করা, রাতে নিশ্চিন্তে ঘুমানো এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সরকার এই তিনটি বিষয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং প্রশাসনকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো তদারকি করতে বলা হয়েছে।  

জনগণের জন্য সরকারি সেবাসমূহ সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। জনগণ যেন দুর্নীতিমুক্তভাবে সরকারি সুবিধা পায়, সেই লক্ষ্যে জেলা প্রশাসকদের কাজ করতে হবে।  

সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে জানিয়ে তিনি বলেন, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নিখোঁজ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলবে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ সংবাদ

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামীকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আনতালিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরবেন তিনি। সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ নির্দেশনা জারি করেছে। ৮ নভেম্বর জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

জ্বালানি সংকট মোকাবিলায় মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল

দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে মহেশখালীর সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) তিনি এ আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্সের হাতে আসা একটি চিঠির