সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে রহস্য। খুন না আত্মহত্যা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে বান্ধবী রিয়ার বিরুদ্ধে এফআরআর দায়ের করেছে সুশান্তের বাবা। রিয়ার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সুশান্তের বাবার। শুধু তাই নয়, সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।
রিয়া নাকি সুশান্তকে নানা ভাবে মানসিক চাপে রাখত বলে মারাত্মক অভিযোগ সামনে এসেছে। এমনকি ম্যানেজার দিশার মৃত্যুর পর তাঁকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে সুশান্তকে রিয়া ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। আর এর মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য বিজেপি নেতার। কার্যত বোমা ফাটালেন তিনি।