করোনা আতঙ্কে ১৮ মার্চ থেকে এপ্রিল এর ২ তারিখ পর্যন্ত সারা দেশে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছেন প্রদর্শক সমিতি ও প্রযোজক সমিতি।
সোমবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সমিতি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছেন।তবে সিনে মাল্টিপ্লেক্সগুলো এর আওতাভুক্ত নয়।
সিনেমা হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ জানান, করোনার কারণে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরোও বলেন, দর্শক সিনেমা হলে যাচ্ছেনা। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে জনসমাগম বেশি হয়। এছাড়া অন্যান্য হল গুলো ফাঁকাই থাকে। করোনা ভাইরাসের আতঙ্কে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।