
প্রকাশ: ৬ মার্চ ২০২০, ১৬:১৬

ডিভোর্সের ব্যাপারে মুখ খুললেন শাবনূরের স্বামী অনিক মাহমুদ হৃদয়। তিনি জানান, তিনি ডিভোর্সের বিষয়ে কিছু জানেন না। বুধবার (০৪ মার্চ) সকালে অনিক মাহমুদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি কোনো ধরনের নোটিশ হাতে পাননি। উল্টো জানতে চেয়েছেন কে বা কারা এই ধরনের খবর ছড়িয়েছে। অনিক বলেন, ‘আজ সকালেই শাবনূরের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু ডিভোর্স নিয়ে তো কোনো কিছু বলেননি।’
