
প্রকাশ: ৫ মার্চ ২০২০, ১৭:৫৭

বর্তমানে ‘ট্যাটু’ বিষয়টি তথাকথিত স্টাইল দেখানোর বা স্টাইলিশ হওয়ার ক্ষেত্রে ‘ভীষণ ভাবে জনপ্রিয়’। একাধিক জনপ্রিয় মডেল, তারকা নিজেদের আরো সুন্দর দেখানোর জন্য নিজেদের শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করে থাকেন। কিন্তু সম্প্রতি এই ট্যাটু করেই অন্ধ হয়ে গেছেন পোল্যান্ডের জনপ্রিয় মডেল আলেক্সান্দ্রা সাদোয়াস্কা।পোল্যান্ডের এই বিখ্যাত মডেল নিজেকে আরো মোহময়ী করে তোলার জন্য নিজের চোখে করেছিলেন ট্যাটু। এমনিতেই ট্যাটু বিষয়টি বেশ যন্ত্রণাদায়ক। একাধিক সূচের সাহায্যে এই ট্যাটু করা হয়ে থাকে। সব কষ্ট সহ্য করেও তিনি নিজের চোখে করেছিলেন এই ট্যাটু। বিখ্যাত র্যাপার পপেক কে দেখে তিনি এই স্টাইলটি অনুকরণ করেছিলেন।

ব্যাথা তো কমেইনি বরং ট্যাটু করার নামে সেই মডেলকে অন্ধ করে দেয়ায় বর্তমানে তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। যদিও ওই মডেল নিজের চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। তবে কোনো আশানুরূপ মন্তব্য তিনি শুনতে পাননি বিশেষজ্ঞ সেই সব ডাক্তারের নিকট থেকে।তবে তিনি এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছেন সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার বিষয় নিয়ে। তবে বিষয়টি নিয়ে সকল ট্যাটু প্রেমীরা সাবধান হন। কারণ সাময়িক আকর্ষণের বশবর্তী হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে দেখছেন না ডাক্তাররা।
