
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২০, ২১:৫৪
জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ। জয়াকে ভারতের শীর্ষ ৫ অভিনেত্রীর একজন হিসেবে মন্তব্য করেছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ ও জয়া প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন ‘রবিবার’ ছবিতে। আজ ভারতে ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয়ে দক্ষ এই জুটির রসায়ন জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। একসঙ্গে কাজ করে জয়ায় বিমোহিত প্রসেনজিতের ভাষ্য– ‘আমি বলতে পারি, ন্যাশনাল লেভেলে আমাদের দেশের টপ ফাইভ অ্যাকট্রেসের মধ্যে জয়া পড়বে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব