শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬১৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

আজ মাইলসের ৪০, আর্টসেলের ২০ বছর পূর্তি উৎসব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

শেয়ার করুনঃ
আজ মাইলসের ৪০, আর্টসেলের ২০ বছর পূর্তি উৎসব

আজ (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পাশাপাশি ভেন্যুতে দেশের দুই অন্যতম ব্যান্ড আয়োজন করছে তাদের মাইলফলক কনসার্ট। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস চলতি বছরের ১৭ জুন ঘোষণা দিয়েছিল তাদের ৪০ বছরপূর্তির সিরিজ কনসার্টের। ৬ মাসের এ মহাযজ্ঞের শেষ হচ্ছে মঙ্গলবারের আয়োজনের মধ্য দিয়ে। ঢাকার বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে হবে এটি। এ আয়োজনটি করছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড।

অন্যদিকে একই দিনে একই কনভোকেশন সেন্টারের অন্য আরেকটি হলে আয়োজন করা হচ্ছে ব্যান্ড আর্টসেলের ২০ বছরপূর্তি কনসার্ট। এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেডের আয়োজনে এ কনসার্টটির নাম ‘টুয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’।

আর্টসেলের দলনেতা লিঙ্কন বলেন, ‘মূলত আমাদের আত্মপ্রকাশ ১৯৯৯ সালের অক্টোবরে। চলতি বছর আমাদের ২০ বছরপূর্তি হলো। সবকিছু গুছিয়ে নিয়ে আমরা আজকের কনসার্টটি করছি।’

আরও

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

অন্যদিকে বেশ আগেই, চার দশকের পথচলা স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। গত ৬ মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ২৮টি কনসার্ট করে দলটি। এছাড়াও তারা দেশে কনসার্টের আয়োজন করে। যার শেষটি হচ্ছে আজ (২৪ ডিসেম্বর)।

পুরো আয়োজন প্রসঙ্গে দলটির অন্যতম সদস্য হামিন আহমেদ বলেন, ‘মাইলসের চল্লিশ বছরপূর্তির সর্বশেষ আয়োজনটি আমরা বাংলাদেশেই রেখেছি। সবাইকে চমক দিতে আমাদের পাশাপাশি অন্যান্য ব্যান্ডও বাজাবে। ভক্তদের জন্য আজকের সন্ধ্যায় থাকবে বেশ কিছু সারপ্রাইজও।’

এতে মাইলস ছাড়াও থাকছে ওয়ারফেইজ, ভাইকিংস, সোলস, ফিডব্যাক এবং দলছুটের পরিবেশনা। মাইলস ও আর্টসেলের দুটি কনসার্টই হচ্ছে বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে। শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। চলবে মধ্যরাত পর্যন্ত।

নিলামে উঠলো হামিন আহমেদের গিটার

বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

মাইলস-এর শুরুটা হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক হোটেল শেরাটন)-এ ইংরেজি গান পরিবেশনার মাধ্যমে। ১৯৮২ সালে তাদের প্রথম অ্যালবাম বের হয় ইংরেজি ভাষায়। ওই সময় কিছু লোক বলেছিল, মাইলস বাংলা গান রচনা করতে পারে না! মূলত এমন কথার জবাব দিতে গিয়েই মাইলস তাদের প্রথম বাংলা অ্যালবাম প্রকাশ করে। অ্যালবামটির নাম ‘প্রতিশ্রুতি’। ‘চাঁদ তারা’সহ অ্যালবামটির প্রতিটি গান তুমুল জনপ্রিয়তা পায়। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি দলটিকে। যে অ্যালবামই বের করেছেন, সেটিই সুপারহিট। শুধু বাংলাদেশেই নয়, গানগুলো সমান জনপ্রিয়তা পেয়েছিল পশ্চিমবঙ্গেও।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মাইলসই প্রথম ১৯৯৪ সালে বাংলাদেশে সিডি অ্যালবাম প্রকাশ করে। ডিস্কো রেকর্ডিং নামে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে প্রকাশিত এই সিডির নাম ‘বেস্ট অব মাইলস’। ১৯৯৬ সালে ভারতে পাঁচটি, আবুধাবি ও দুবাইতে দুটি কনসার্ট করে। চ্যানেল এম ও এমটিভি সরাসরি এই কনসার্ট রেকর্ড করে। ১৯৯৬ সালে তারাই প্রথম বাংলাদেশি ব্যান্ড ছিল, যারা প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে যায়।

মাইলস-এর ইতিহাসে একটি অন্যতম কনসার্ট হয়েছিল ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে প্রায় ৬০ হাজার দর্শক হয়েছিল। এই কনসার্টটি আয়োজিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তত্ত্বাবধানে এবং স্পন্সর ছিল পেপসি ।

২০০১ সালে মাইলস নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্টের জন্য আমন্ত্রিত হয়। ওই কনসার্টে আরও ছিল জুনুন এবং সিল্ক রুট ব্যান্ড। মাইলস-এর অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- মাইলস (ইংরেজি- ১৯৮২), প্রতিশ্রুতি (১৯৯১), প্রত্যাশা (১৯৯৩), প্রত্যয় (১৯৯৬), প্রয়াস (১৯৯৭), প্রবাহ (২০০০), প্রতিধ্বনি (২০০৬), প্রতিচ্ছবি (২০১৫) ও প্রবর্তন (২০১৬)।

আর্টসেলআর্টসেল ১৯৯৯ সালের আগস্ট মাসে গঠিত হলেও একই বছরে অক্টোবর মাসে তারা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। সেপালচুরা, ড্রিম থিয়েটার, মেটালিকা, পিংক ফ্লয়েড ও প্যান্টেরা ব্যান্ড তাদের মূল অনুপ্রেরণা। তারা প্রাথমিক অবস্থায় আন্ডারগ্রাউন্ড কনসার্টে একদম মেটালিকাকে পুরোপুরি কাভার করত। তারা অ্যালবাম প্রকাশের আগেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে। মিশ্র অ্যালবামে তাদের গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাদের প্রথম অ্যালবাম শ্রোতা ও সমালোচক মহলে সমাদৃত হয়।

২০০২ সালে প্রকাশিত এ অ্যালবামের নাম ‘অন্য সময়’। ২০০৬ সালে আসে ‘অনিকেত প্রান্তর’। আর্টসেল ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নিয়মিত কনসার্ট করে আসছে। ভারত ও অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গায় কনসার্টের অভিজ্ঞতা তাদের আছে। মাঝে দলের সদস্যদের ব্যস্ততা থাকায় বিরতি ও ভাঙা-গড়ার মধ্যে পড়ে তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

ভূমির বুকে ওরির ‘লাকি টাচ’, ২৫ লাখ টাকার চুক্তি নিয়ে বিতর্ক

একটি বিশেষ ভঙ্গিতে ছবি তুলতে ২৫ লাখ টাকা! বলিউড তারকাদের সঙ্গে পরিচিত ‘সিগনেচার পোজ’-এর জন্য আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরহান আওয়াত্রামানি, যিনি ওরি নামেই পরিচিত। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ছবিতে দেখা যায়, ওরি ভূমির বুকে হাত রেখে পরিচিত ভঙ্গিতে ক্যামেরার

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

গোলাপি স্যাটিনে জয়া আহসানের মায়াবী রূপ, মুগ্ধ ভক্তরা

রুপালি পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করা অভিনেত্রী জয়া আহসান এবার নতুন ফটোশুটে ধরা দিলেন গোলাপি আভায়। হালকা গোলাপি রঙের স্যাটিনের পোশাক, খোলা চুলের ঢেউ আর মায়াবী অভিব্যক্তিতে তাঁর নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-ভাবনার জন্যও আলোচনায় থাকেন জয়া। পর্দার ঝলমলে জগতের বাইরে নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন তিনি। প্রকৃতির প্রতি অনুরাগ থাকলেও ব্যক্তিগত জীবন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরবেলায় মগবাজার এলাকায় আসিফ

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সাধারণ নারীদের জন্যও বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে। সম্প্রতি এআই প্রযুক্তির সাহায্যে পরীমণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

বিশ্ব ফ্যাশনের আলোচিত আয়োজন ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে আবারও ফিরেছে ‘ফ্যান্টাসি ব্রা’। দীর্ঘ আট বছর পর ফিরে আসা এই বিশেষ নকশার ব্রাটি পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে তৈরি ব্রাটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

এইচএসসির ফল প্রকাশ: বরিশাল বোর্ডে সবার পেছনে ঝালকাঠি

নয় গুলির দাবি মিথ্যা, শেখ হাসিনাসহ ৮৪ আসামির অব্যাহতি

নয় গুলির দাবি মিথ্যা, শেখ হাসিনাসহ ৮৪ আসামির অব্যাহতি

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনার আকাশে ড্রোন হামলা, বাড়ছে উদ্বেগ

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার

শ্রীমঙ্গলে ঝোপ থেকে পরিত্যক্ত তিনটি চায়না এয়ারগান উদ্ধার