রবিবার, ১৭ মে, ২০২৬৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

'বিশ্বসুন্দরী'তে জুটি বাঁধছেন সিয়াম-পরীমনি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০১৯, ৩:২৮

শেয়ার করুনঃ
'বিশ্বসুন্দরী'তে জুটি বাঁধছেন সিয়াম-পরীমনি

ঢাকাই চলচ্চিত্রে গত কয়েক বছর ধরেই চলছে মন্দাভাব। ক’দিন পরপরই আসে একের পর এক মন খারাপ করার মতো খবর। চলচ্চিত্রের মুষড়ে পড়া পরিস্থিতির উন্নয়নে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে খুব একটা দেখাও যায় না। এরই মধ্যে জানা গেল, দেশের প্রথম সারির একটি করপোরেট প্রতিষ্ঠানগুলো ‘বিশ্বসুন্দরী’ নামে নতুন একটি ছবিতে বিনিয়োগ করছে। ছবিটিতে জুটি বাঁধছেন জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পরীমনি। ছবিটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী। এ ছবির মধ্য দিয়েই প্রথম বারের মতো জুটি বাঁধছেন সময়ের আলোচিত এ নায়ক-নায়িকা। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স ছবিটি প্রযোজনা করছে। এ খবর জানাতেই ৩ এপ্রিল, বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই জানানো হয় ছবিটির বিষয়ে বিস্তারিত সব তথ্য। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

সিয়াম আহমেদ বলেন, ‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীতে যদি কেউ বিশ্বসুন্দরী হয়, তাকে কোনো-না-কোনো পুরুষই বিশ্বসুন্দরী বানিয়েছে। না হয় তার পেছনে আছে। নারীদের সফলতার পেছনে শক্তি হিসেবে কাজ করতে পারাটা কিন্তু খুবই আনন্দের বিষয়। যেটা অনেক পুরুষ স্বীকার করতে চায় না। কারণ অনেকেই ভাবে তাহলে সে ছোট হয়ে যাবে। আসলে কখনাই তা হয় না। আমাদের সফলতার পেছনে যদি নারীরা থাকতে পারে, নারীদের সফলতার পেছনে আমরা কেন থাকতে পারব না?’ সিয়াম সংযোজন করে আরও বলেন, ‘এই ফিল্মে অভিনয় করার একটা লোভ আমার মধ্যে ছিল। সে লোভটা হলো সুবর্ণা ম্যামের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব। আর পরীর সঙ্গে আমার প্রথম কাজ হবে। আশা করি ভালো একটি প্রজেক্ট হতে যাচ্ছে। কতটুকু ভালো হবে, সেটা দেখার বিষয়।’

সিয়ামের কথায়, ‘আজ থেকে এক বছর আগে আমি চলচ্চিত্রের জন্য কিছুই ছিলাম না। এখন চলচ্চিত্রকে শিল্প, কর্ম ও ধর্ম মনে করি। আমাদের ছবিটি প্রযোজনা করছে দেশের স্বনামধন্য একটি করপোরেট প্রতিষ্ঠান। এখন দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, আমার মনে হয় আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না। কারণ ভালো প্রজেক্ট করার মতো আমাদের যথেষ্ট সামর্থ্য আছে।’ ২০০১ সালে নির্মাণে এসেছেন চয়নিকা চৌধুরী। দীর্ঘদিনের ক্যারিয়ারে প্রেমের গল্পের পরিচালক হিসেবে তার রয়েছে বিশেষ পরিচিতি। এখন পর্যন্ত তিনি নির্মাণ করেছেন তিন শতাধিক নাটক-টেলিছবি। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার তিনি নাম লিখিয়েছেন সিনেমা নির্মাণে। প্রথম ছবি নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘সব পরিচালকেরই সিনেমা বানানোর স্বপ্ন থাকে। আজ আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, ভাব যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল। আজ আমি এত বেশি আবেগ আপ্লুত হয়ে আছি, সেটা ঠিক বোঝাতে পারব না। একজন পরিচালকের স্বপ্ন থাকে ছবি বানানোর। আজ আমার সে স্বপ্ন পূরণ হয়েছে।’

বিনোদন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

‘সিনেমা নির্মাণ করতে এসে মনে হয়েছে আমি অনেক ভাগ্যবতী। দর্শক অনেক বুদ্ধিমান; তারা চায় ভালো কনটেন্ট। আমি কিন্তু অত মেধাবী পরিচালক না। তবে আমি ভীষণ পরিশ্রমী। আমার বিশ্বাস, তারা আমাকে বিশ্বাস করেছে। আমি তাদের সে বিশ্বাসের মর্যাদা দেবো।’ ‘বিশ্বসুন্দরী’ নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী আগেই ধারণা দিয়েছিলেন। বলেছিলেন, ছবির গল্প প্রেমের, এই গল্প মানবতার, এই গল্প জীবনের জয়গানের। সৌন্দর্য যে শুধু বাহ্যিক নয়, সৌন্দর্য হতে পারে মন-মননের; সেটাই শক্তিশালী একটি চিত্রনাট্যের মাধ্যমে এই গল্পে ফুটে উঠবে। সব শ্রেণির দর্শকের মন ছুঁয়ে দেবে ‘বিশ্বসুন্দরী’। দর্শক হাসবেন, কাঁদবেন, প্রেমের অনুভূতিতে ভাসবেন। ‘বিশ্বসুন্দরী’ দেখতে ড্রইংরুমের দর্শকরাও হলে আসবেন বলে বিশ্বাস করেন চয়নিকা চৌধুরী।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই ছবির মাধ্যমে দেড় বছর পর কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেন পরীমনি। ছবিতে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। তার প্রমাণ পাওয়া গেল তার কথায়। তিনি বলেন, ‘এই ছবিতে আমার পরিচালক নতুন, হিরো নতুন। আমার প্রথম ছবিতে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, এ ছবির বেলাতেও তাই। সবথেকে ভয়ের বিষয় হলো, এ ছবিতে আমি সুবর্ণা ম্যামের সঙ্গে অভিনয় করতে পারব।’ ‘আমি ভীষণ একসাইটেড। স্বপ্নজালের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যদি ভালো চিত্রনাট্য না পাই আর কোনো ছবিতে অভিনয় করব না। আমি এখনো আমার সে সিদ্ধান্তে অটল আছি, থাকবও। ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ আরও অনেকেই। আসছে জুনে শুরু হবে শুটিং। প্রযোজনা প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি দেওয়া হবে এ বছরই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

   

আরও

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

জনপ্রিয় সংবাদ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,

সর্বশেষ সংবাদ

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

বিয়ের দাওয়াতে ভারতে গিয়ে আটক বাংলাদেশি, পতাকা বৈঠকে ফেরত

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোয়ালন্দে নৌ মিছিলের ভিডিও ভাইরাল

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজনগরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ফরিদপুরে মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঝালকাঠিজুড়ে আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার