
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ২০:৫৮

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) দৌলতদিয়া বাসস্ট্যান্ড, ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।
